News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নলছড়ে বাইক বাহিনীর হামলায় গুরুতর আহত কংগ্রেস কর্মী
Image

নলছড়ে বাইক বাহিনীর হামলায় গুরুতর আহত কংগ্রেস কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট৷৷  নলছড় বিধানসভা কেন্দ্রের মায়ারানী গ্রাম পঞ্চায়েতে আক্রান্ত হলেন কংগ্রেস নেতা পরিমল দেবনাথ৷ বিজেপির বাইক বাহিনীর আক্রমণে আহত কংগ্রেস নেতাকে আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
 নলছড় বিধানসভার মায়া রানী গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের এক স্থানীয় নেতা আক্রান্ত হয়েছেন৷ আক্রান্ত কংগ্রেস নেতার নাম পরিমল দেবনাথ৷ ঘটনার বিবরণে জানা যায়, মায়ারানী গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত৷ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা বিজেপির ছেড়ে সরাসরি কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করে৷ সেজন্যই তাদের কাছে কথা বলার জন্য যাচ্ছিলেন পরিমল দেবনাথ নামে ওই কংগ্রেস নেতা৷ তখনই বিজেপির ১০-১২ জনের বাইক বাহিনী তার উপর এবং পঞ্চায়েত সদস্যদের উপর হামলা চালায়৷ বাইক বাহিনীর হামলায় কংগ্রেস নেতা পরিমল দেবনাথ গুরুতর ভাবে আহত হন৷ তাকে আশঙ্কার জনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র খুব উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ কংগ্রেস নেতার উপর বাইক বাহিনীর হামলার ঘটনার পর এ ব্যাপারে থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top