News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাখিবন্ধন উত্সবে রাজ্য সরকারের উপহার, মহিলাদের সুরক্ষায় ১০৯১ হেল্পলাইন চালু এবং রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে ছাত্রীদের বিনা খরচে পড়াশুনার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে : মুখ্যমন্ত্রী
Image

রাখিবন্ধন উত্সবে রাজ্য সরকারের উপহার, মহিলাদের সুরক্ষায় ১০৯১ হেল্পলাইন চালু এবং রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে ছাত্রীদের বিনা খরচে পড়াশুনার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট : রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ছাত্রীদের বিনা খরচে পড়াশুনার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রাখিবন্ধন উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে মহিলাদের জন্য গৃহীত রাজ্য সরকারের একাধিক সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। তিনি বলেন, সরকার মহিলাদের সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সচেষ্ট। এই উদ্দেশ্যে রাজ্য সরকার ১০৯১ সিকিউরিটি হেল্পলাইন নম্বর চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই নম্বরে যেকোন মহিলা তাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। এর পাশাপাশি অভিযোগের সমাধানেরও উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় আরও প্রায় ৪০০টি সিসি টিভি ক্যামেরা ও ১২টি অটোমেটিক নাম্বার প্লেট চিহ্নিতকরণের ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তিনি বলেন, যেসব স্থানে নজরদারির ঘাটতি রয়েছে সেই সমস্ত জায়গায় এইসব সিসি টিভি ক্যামেরাগুলি বসানো হবে। প্রথম পর্যায়ে ১৫০টি সিসি টিভি ক্যামেরা বসানো হবে। এরজন্য ব্যয় হবে ৭ কোটি ৬১ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের সকল পুলিশ স্টেশনে মহিলা পুলিশ আধিকারিক, কনস্টেবল দ্বারা পুলিশ হেল্পলাইন ডেস্ক চালু রয়েছে। যেখানে প্রয়োজনে মহিলারা তাদের অভিযোগ জানাতে পারছেন।

মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রাখিবন্ধন উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্রক্ষ্মকুমারীগণ ও বিভিন্ন এলাকা থেকে আসা বোনেরা মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়ে দেন এবং মুখ্যমন্ত্রীর মঙ্গল কামনা করেন। মুখ্যমন্ত্রীও তাদের শুভেচ্ছা জানিয়ে উপহারস্বরূপ ত্রিপুরেশ্বরী মায়ের ছবি তুলে দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সাংবাদিকদের জানান, পবিত্র এই রাখিবন্ধনের দিনটি ভাই বোনেদেরকে রক্ষা করে রাখার শপথ নেওয়ার দিন। তিনি রাজ্যের সকল বোনেদের সুস্থতা কামনা করেন।আজ সকালে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা মহারাজগঞ্জ বাজারে নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তিতে পষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ও এক প্রভাত ফেরিতে অংশ নেন।

Releated Posts

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top