News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে শুরু হল ভোটার আইডি কার্ডে আধার সংযুক্তিকরণ
Image

উদয়পুরে শুরু হল ভোটার আইডি কার্ডে আধার সংযুক্তিকরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ ভোটার পরিচয় পত্রের সঙ্গে আধার সংযুক্তিকরণের বিষয় নিয়ে বুধবার উদয়পুরের মহকুমা শাসক সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷ এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তিনি সকলকে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন৷ ভারতের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানাতে বুধবার  মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন৷ মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য মহকুমা শাসকের কার্যালযে ভোটার আইডি কার্ডের সাথে আধার সংযুক্তিকরণ  সহ নির্বাচন কমিশনের আরো বেশ কিছু সিদ্ধান্ত সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করেন মহকুমা শাসক৷ তিনি বলেন, বর্তমান ভোটার পরিচয়পত্রের সাথে আধার কার্ড লিংক করাতেই হবে৷ এই  সিদ্ধান্ত গত ১ ই আগস্ট থেকে শুরু হয়েছে, চলবে ৩১ শে মার্চ ২০২৩ ইং  পর্যন্ত৷ এই সময়ের মধ্যে প্রতিটি ভোট কেন্দ্রের বি,এল,ও রা প্রত্যেকের বাড়ি বাড়ি যাবে৷ ৬ বি ফরম  প্রত্যেক ভোটারকে নিজে পূরন করে স্বাক্ষর করতে হবে৷ সঙ্গে দিতে হবে  আধার কার্ডের একটি ফটোকপি৷ এ ব্যাপারে সমস্ত ভোটার, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক  সবাই যাতে বিএলওকে  নির্বাচনের কাজে সাথে যারা জড়িত সবাই যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সে আশা ব্যক্ত করেন মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য৷ মহকুমা শাসক আশা ব্যক্ত করেছেন প্রত্যেক নাগরিক সব ধরনের সহযোগিতা করবেন৷ সার্বিক সহযোগিতাতেই এই কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন৷

Releated Posts

কালাছড়ায় সিপিআই(এম)-এর মিছিলে পুলিশের বাধার অভিযোগ, উত্তেজনা; ১০ দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি

আগরতলা, ১৩ জুলাই: উত্তর ত্রিপুরার কালাছড়া ব্লকে ১০ দফা দাবিতে আয়োজিত সিপিআই(এম)-এর ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার উত্তেজনার…

ByByReshmi Debnath Jul 14, 2026

ধর্মনগরে ভাড়া নিয়ে বচসা, ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ; উত্তেজনা নয়াপাড়া মোটরস্ট্যান্ডে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ জুলাই: ভাড়া ও মালপত্র বহনকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরার ধর্মনগরের নয়াপাড়া মোটরস্ট্যান্ড এলাকায় এক ব্যবসায়ীকে…

ByByReshmi Debnath Jul 14, 2026

রাঙ্গা পানিয়া নদীর জল বিপদসীমার উপরে, চড়িলামে প্লাবিত কৃষিজমি; ব্যাপক ক্ষতির মুখে সবজি চাষিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই: টানা মুষলধারে বৃষ্টিতে চড়িলাম এলাকায় রাঙ্গা পানিয়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায়…

ByByReshmi Debnath Jul 14, 2026

আগরতলায় ভাড়াবাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ১৩ জুলাই: রাজধানীর বিদ্যাসাগর প্রফেসর পাড়া এলাকায় একটি ভাড়াবাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 14, 2026
Scroll to Top