News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা শহরে পথ দূর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি
Image

আগরতলা শহরে পথ দূর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ বুধবার রাজধানী আগরতলা শহরের বাদুরতলী এলাকায় সুকটি এবং রিক্সার মধ্যে সংঘর্ষে রিক্সাচালক গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত রিক্সাচালক বর্তমানে আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন৷ রাজধানী আগরতলা শহরসহ রাজ্যের বিভিন্ন স্থানে পথ দুর্ঘটনা নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ দুর্ঘটনার কবলে পরে প্রাণহানি এবং জখম হওয়ার ঘটনা প্রতিনিয়ত বাড়ছে৷ বুধবার আগরতলা শহরের আরএমএস চৌমুহনী সংলগ্ণ বাঁদুরতলী এলাকায় সুকটি এবং রিক্সার মধ্যে সংঘর্ষে রিক্সাচালক গুরুতরভাবে আপাতত পেয়েছেন৷ দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনরা আহত রিক্সা চালককে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান৷ দুর্ঘটনার খবর পেয়ে আগরতলা পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ৷ সুকটি চালক এবং রিক্সাচালকের দ্রুতগামীতা এবং অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ আহত রিক্সা চালক বর্তমানে আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন৷ রাজধানী আগরতলা শহর এলাকাতে ট্রাফিকি ব্যবস্থা জোরদার থাকা সত্ত্বেও পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা কোনোভাবেই সম্ভব হচ্ছে না৷ অনেক ক্ষেত্রেই যানবাহনের চালক ও বাইক, রিক্সা চালকরা ট্রাফিক আইন মেনে চলছেনা৷ সে কারণেই এ ধরনের দুর্ঘটনার মাত্রা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷

Releated Posts

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top