News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় পশ্চিম ডলুমার অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি আদর্শ ও অভিনব : মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরায় পশ্চিম ডলুমার অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি আদর্শ ও অভিনব : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ আগস্ট (হি. স.) : ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ অমরপুর মহকুমায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। প্রথমে তিনি অমরপুরের পশ্চিম ডলুমা টিএসআর পঞ্চম ব্যাটেলিয়নের সদর কার্যালয়ের পাশে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক অন্নপ্রাশন অনুষ্ঠানে যোগ দেন। সেখানে ৬ মাসের শিশু মরিয়ম বেগমকে পায়েস খাইয়ে অন্নপ্রাশন অনুষ্ঠানে অংশ নেন। সেই সাথে বেনিফিসিয়ারিদের সহায়তা প্রদান এবং ভেজিটেবল গার্ডেনের উদ্বোধন করেন। তাছাড়াও মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা অন্ত্যোদয় শ্রদ্ধাঞ্জলি যোজনায় সদ্য স্বামী হারা নলবন্তি রিয়াংয়ের হাতে নগদ ২ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন। এছাড়া জ্যাকব জমাতিয়া নামে এক দিব্যাঙ্গকে একটি হুইল চেয়ার এবং অপর এক দিব্যাঙ্গ জর্মহরি জমাতিয়াকে একটি ট্রাই সাইকেল প্রদান করেন।

মুখ্যমন্ত্রী এদিন হর ঘর তিরঙ্গা অভিযানের অংশ হিসেবে মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন। তাছাড়াও তিনি পঞ্চম টিএসআর ব্যাটেলিয়নের আধিকারিক এবং অমরপুর মহকুমা শাসক অসিত কুমার দাসের হাতেও জাতীয় পতাকা তুলে দেন।

অনুষ্ঠানগুলির পর মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সাংবাদিকদের জানান, টিএসআর পঞ্চম বাহিনীর সদর দপ্তরে অবস্থিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির পরিকাঠামো বেশ ভালো। এখানে ছেলেমেয়েদের বেশ যত্ন সহকারে পড়াশুনা করানো হয়। অনেক পুরস্কারও পেয়েছে এই কেন্দ্রটি। তাই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দেখতে এসেছেন।

এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চত্বরে একটি সবজি বাগানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি এও জানতে পারেন এই বাগান থেকে উৎপাদিত সবজি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের মিড-ডে-মিলে ব্যবহার করা হবে। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একটা অভিনবত্ব রয়েছে। এটি একটি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্র।অমরপুর সফরে বিভিন্ন কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক রঞ্জিত দাস, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা সিদ্ধার্থ শিব জয়সওয়াল, গোমতী জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার, গোমতী জেলা পুলিশ সুপার শাশ্বত কুমার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। 

Releated Posts

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top