ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট।। ফাইনালে তুইকর্মা তুইসা স্কুলের বিরুদ্ধে খেলবে মনুঘাট স্কুল। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেটে। মঙ্গলবার হয় আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি। তাতে সহজেই ছৈলেংটা স্কুলকে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নেয় মনুঘাট স্কুল। অপেক্ষাকৃত দুর্বল দল ছৈলেংটা স্কুল টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে মনুঘাট স্কুলের বোলারদের সাড়াশি আক্রমনের মুখে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে। দল মাত্র ৩৮ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ১৮ রান পায় অতিরিক্ত খাতে। দলের কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৬ রান করে মহম্মদ ইরফান আলি। মনুঘাট স্কুলের পক্ষে সুরজ গুরুং (৪/১৮), ইশান্ত শুক্লবৈদ্য (৩/১৩) এবং মিপু রঞ্জন ত্রিপুরা (২/৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ২৫ বল খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মনুঘাট স্কুল। দলের পক্ষে সুরজ গুরুং ১১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে অপরাজিত থেকে যায়। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। ছৈলেংটা স্কুলের পক্ষে রোহিত গুপ্তা (২/১২) এবং প্রীয়দর্শি চাকমা (২/১৩) সফল বোলার।

লংতরাই ভ্যালিতে স্কুল ক্রিকেট ফাইনালে তুইকর্মা তুইসা – মনুঘাট
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

















