News Flash

  • Home
  • বিদেশ
  • মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন তুলে কাতার বিশ্বকাপ বয়কট লামের
Image

মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন তুলে কাতার বিশ্বকাপ বয়কট লামের

প্যারিস, ১০ আগস্ট ( হি.স.) : কাতার মানবাধিকতার লঙ্ঘনের তালিকায় শীর্ষে থাকা একটি দেশ বলে জার্মানির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফিলিপ লাম কাতার বিশ্বকাপ বয়কটের ঘোষণা করেছেন। ফিফার প্রতিনিধি কিংবা দর্শক হিসেবে তিনি কাতারে গিয়ে বিশ্বকাপ দেখবেন না বলে জানিয়েছেন।

কাতারে বিশ্বকাপ আয়োজনের জন্য নভেম্বরে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে কাতার কখনও বিশ্বকাপে জায়গা পায়নি। তাদের ফিফা র‍্যাঙ্কিং ১১৩। এমন দেশের অর্থের কাছে নতি স্বীকার করে বিশ্বকাপের স্বত্ব দেওয়ায় ফিফার সমালোচনা করেছেন অনেকে।

ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপ জয়ী অধিনায়ক তথা জার্মান ফুটবল ফেডারেশনের ২০২৪ ইউরো আয়োজনের টুর্নামেন্ট ডিরেক্টর লাম বলেছেন, ‘আমি কাতারে যাব না। বিশ্বকাপ ঘরে বসে দেখব। বিশ্বকাপের মতো টুর্নামেন্ট কোনও দেশকে দেওয়ার আগে তাদের মানবাধিকারের বিষয়টি অবশ্যই দেখা উচিত। মানবাধিকারে সবচেয়ে বাজে পারফরম্যান্স করা কাউকে বিশ্বকাপ আয়োজনের উপহার দেওয়া হলে অবশ্যই আপনার মনে বিশ্বকাপ প্রদানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দেবে।’

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top