News Flash

  • Home
  • বিদেশ
  • মন্ত্রিসভায় রদবদল করলেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা
Image

মন্ত্রিসভায় রদবদল করলেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা

টোকিও, ১০ আগস্ট ( হি.স.) : জনসমর্থনের হার কমে যাওয়ার আশঙ্কায় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বুধবার মন্ত্রিসভা এবং ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কার্যনির্বাহী পদের রদবদল করলেন।

সূত্রের খবর অনুসারে, বিদেশমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, অর্থমন্ত্রী শুনিচি সুজুকি এবং প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো পদে বহাল রাখা হয়েছে। তবে প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদা নোবুও কিশির স্থলাভিষিক্ত হয়ে ফের প্রতিরক্ষার দায়িত্ব নিয়েছেন।

নতুন মন্ত্রিসভায় এলডিপির নীতি প্রধান সানে তাকাইচিকে অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পার্টির জনসংযোগ প্রধান তারো কোনোকে ডিজিটাইজেশন মন্ত্রী করা হয়েছে।

শিল্পমন্ত্রী কোইচি হাগিউদাকে এলডিপি নীতি প্রধানের মূল পদে নিযুক্ত করেন এবং সরকারের কোভিড-১৯ প্রতিক্রিয়ার দায়িত্বে থাকা প্রাক্তন অর্থনৈতিক পুনরুজ্জীবন মন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরাকে শিল্পমন্ত্রীর পদের দায়িত্বভার দেওয়া হয়েছে।

Releated Posts

ভারত-আফগানিস্তান সম্পর্কের অগ্রগতিতে পাকিস্তান নিরাপত্তাহীনতা ও হতাশায় ভুগছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ভারত-আফগানিস্তান সম্পর্ক নিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করে মঙ্গলবার বিদেশ মন্ত্রক…

ByByNews Desk Aug 4, 2026

শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল অনুষ্ঠানে সরকারের কোনও ভূমিকা নেই, জানাল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার নির্ধারিত গণমাধ্যমের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় অনুষ্ঠানের সঙ্গে ভারত…

ByByNews Desk Aug 4, 2026

পিওকে-তে বিক্ষোভের আবহে সংবাদমাধ্যমের উপর দমন-পীড়নের অভিযোগ, উদ্বেগ প্রকাশ আন্তর্জাতিক সংগঠনের

নিউ ইয়র্ক, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান অস্থিরতার মধ্যে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে…

ByByNews Desk Aug 4, 2026

বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ

ঢাকা, ৪ আগস্ট (আইএএনএস): তথাকথিত ‘জুলাই আন্দোলন’-এর দুই বছর পর বাংলাদেশ কার্যত একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top