News Flash

Image

রাস্তা সংস্কারের দাবীতে সুবলসিংয়ে অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ বেহাল রাস্তাঘাট সংস্কারের দাবিতে সোমবার হেজামারায় সুবল সিং পাহাড়ে জাতীয় সড়ক অবরোধ করেন জনজাতি অংশের মানুষজন৷ অবরোধের ফলে ঘন্টা যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ অবশেষে সুনির্দিষ্ট প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করা হয়৷
রাস্তা মেরামতের দাবীতে সোমবার হেজামারার সুবলসিং পাহাড়ে মূল সড়ক অবরোধে বসে সাধারণ লোকজনরা৷ তাতে  ব্যাহত হয় আগরতলা- খোয়াই সড়কের উপর দিয়ে যান চলাচল৷ সড়কের দু’ধারে আটকে যায় প্রচুর যানবাহন৷হেজামারা ব্লক এলাকার বালুরবন্দ ভিলেজের বাচাইবাড়ি সহ এই ভিলেজে একাধিক স্থানে রাস্তাঘাট দীর্ঘবছর যাবৎ জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে৷ সেগুলোকে অতিদ্রুত মেরামতের দাবী নিয়ে এদিন সকালে বালুরবন্দ ভিলেজের লোকজনরা একত্রিত হয়ে সুবলসিং পাহাড়ে সড়ক অবরোধে বসেন৷ অবরোধকে কেন্দ্র করে যাতে কোনধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর দিতে খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে আসে সিধাই থানার পুলিশ৷ অবরোধকারীদের বক্তব্য পূর্বের ক্ষমতাসীন থেকে শুরু করে বর্তমানে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের নেতৃত্বদের নজরেও রাস্তা মেরামতের এই বিষয়টি নিয়ে গিয়ে কোন সুফল পাওয়া যাচ্ছেনা৷ কিছুদিন পূর্বে জেলাশাসক সহ প্রশাসনিক বিভিন্ন আধিকারিকরা বালুরবন্দ ভিলেজের জরাজীর্ণ এই রাস্তাটি পরিদর্শন করে কাজ শুরু করার  আশ্বাস দিলেও  আজ অব্দি কাজ শুরু হয়নি৷সকাল নয়টা থেকে শুরু হয়ে একটানা দুপুর অব্দি অবরোধ চলার পর হেজামারা আর ডি ব্লকের বিডিও ওবেদ ডার্লং অবরোধস্থলে গিয়ে রাস্তা মেরামতের  বিষয়টিকে অতি গুরুত্ব সহকারে দেখে কাজ অতিদ্রুত শুরু করাবার আশ্বাস দিলে লোকজনরা সড়ক অবরোধ মুক্ত করে দেন৷একটানা কয়েক ঘন্টা পথ অবরোধের ফলে খোয়াই আগরতলা সড়কে সমস্ত যানবাহন আটকে পড়ে৷ তাতে যাত্রী দুভর্োগ চরম আকার ধারণ করে৷ অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু করা না হলে  আরো বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে জানিয়েছে অবরোধকারীরা৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top