News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আনন্দনগরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী যুবক
Image

আনন্দনগরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷  শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর ৬ নং পাড়া  এলাকায় ১৭ বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ের পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷ রাজ্যে ধর্ষণের ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷ ১৭ বছরের এক নাবালিকাকে ধর্ষণের দায়ে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযুক্তের নাম সুজিত দেবনাথ৷ জানা যায় পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশী যুবক সুজিত দেবনাথ এক নাবালিকা কন্যাকে ধর্ষণ করে৷ এ ব্যাপারে পরিবারের তরফ থেকে শ্রীনগর থানায় অভিযুক্তের নাম ধাম উল্লেখ করে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়৷ ঘটনাকে কেন্দ্র করে শ্রীনগর থানা এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়৷ সুনিদৃষ্ট অভিযোগ পাওয়ার পর পুলিশও নড়েচড়ে বসে৷ যথারীতি পুলিশ অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে৷ তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা গৃহীত হয়েছে৷ অভিযুক্ত সুজিত দেবনাথের বিরুদ্ধে আইনানুগ কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলেও স্থানীয় মানুষ মনে করছেন৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top