নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷ শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর ৬ নং পাড়া এলাকায় ১৭ বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ের পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷ রাজ্যে ধর্ষণের ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷ ১৭ বছরের এক নাবালিকাকে ধর্ষণের দায়ে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযুক্তের নাম সুজিত দেবনাথ৷ জানা যায় পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশী যুবক সুজিত দেবনাথ এক নাবালিকা কন্যাকে ধর্ষণ করে৷ এ ব্যাপারে পরিবারের তরফ থেকে শ্রীনগর থানায় অভিযুক্তের নাম ধাম উল্লেখ করে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়৷ ঘটনাকে কেন্দ্র করে শ্রীনগর থানা এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়৷ সুনিদৃষ্ট অভিযোগ পাওয়ার পর পুলিশও নড়েচড়ে বসে৷ যথারীতি পুলিশ অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে৷ তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা গৃহীত হয়েছে৷ অভিযুক্ত সুজিত দেবনাথের বিরুদ্ধে আইনানুগ কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলেও স্থানীয় মানুষ মনে করছেন৷

আনন্দনগরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী যুবক
Tags:
Releated Posts
কদমতলা ও গন্ডাতুইসার সাম্প্রদায়িক হিংসার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে মানবাধিকার কমিশনে ডেপুটেশন, বিক্ষোভ সিপিআই(এমএল)-এর
আগরতলা, ৬ জুলাই: উত্তর ত্রিপুরার কদমতলা এবং ধলাই জেলার গন্ডাতুইসায় সংঘটিত সাম্প্রদায়িক হিংসার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং ক্ষতিগ্রস্ত…
ঊনকোটি জেলা হাসপাতালে জটিল অস্ত্রোপচারে ৬ বছরের শিশুর প্রাণ রক্ষা, চিকিৎসকদের সাফল্যে খুশি পরিবার
কৈলাশহর, ৬ জুলাই: ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসকরা সফলভাবে একটি জটিল অস্ত্রোপচার করে ৬ বছর বয়সী এক শিশুর ঘাড় থেকে…
আগামী ৫ বছরের মধ্যে গ্রামের আমূল পরিবর্তন আনার প্রয়াস নেওয়া হয়েছে: পঞ্চায়েতমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই: রাজ্য সরকার ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে পাথেয় করে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও…
রাস্তার নির্মাণকাজে চরম অনিয়ম ও দীর্ঘসূত্রিতার অভিযোগে জনরোষের মুখে ঠিকাদারি সংস্থা
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া,৬ ই জুলাই: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকায় রাস্তার নির্মাণকাজে চরম…


















