News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে মহিলা ক্রিকেট, শুরু ১০ই
Image

শান্তিরবাজারে মহিলা ক্রিকেট, শুরু ১০ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট।। উদ্বোধনী ম্যাচে নিশিকুমার মুড়া সিং কোচিং সেন্টার খেলবে বাইখোরা স্কুলের বিরুদ্ধে। শান্তির বাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মহিলা ক্রিকেট প্রতিযোগিতায়। ১০ আগস্ট থেকে শুরু হচ্ছে আসর। খেলা হবে বাইখোরা স্কুল মাঠে। এবছর আসরে অংশ নিয়েছে মাত্র ৩ টি দল:‌ বাইখোরা স্কুল, নিশিকুমার মুড়াসিং কোচিং সেন্টার এবং উত্তর তাউখোমা স্কুল। ডাবল লিগ ভিত্তিতে হবে আসর। লিগের সেরা দুই দল ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করবে। মহকুমা ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব অমরেশ মজুমদার ক্রীড়াসূচী ঘোষনা করেন। জানা গেছে, সবকটি দলই ইতিমধ্যে অনুশীলন শুরু  দিয়েছে। এবছর ফেভারিট হিসাবেই মাঠে নামবে নিশিকুমার মুড়া সিং কোচিং সেন্টার। দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে।
ক্রীড়া সূচী : ১০ আগস্ট:‌ নিশিকুমার মুড়া সিং কোচিং সেন্টার-‌ বাইখোরা স্কুল; ১১ আগস্ট:‌উত্তর তাউখোমা স্কুল-‌ বাইখোরা স্কুল; ১২ আগস্ট:‌ নিশিকুমার মুড়া সিং কোচিং সেন্টার-‌ উত্তর তাউখোমা স্কুল; ১৩ আগস্ট:‌নিশিকুমার মুড়া সিং কোচিং সেন্টার-‌বাইখোরা স্কুল; ১৬ আগস্ট:‌নিশিকুমার মুড়া সিং কোচিং সেন্টার-‌ উত্তর তাউখোমা স্কুল; ১৭ আগস্ট:‌ উত্তর তাউখোমা স্কুল-‌ বাইখোরা স্কুল; ১৯ আগস্ট:‌  ফাইনাল ম্যাচ।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top