News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিগত ৮ বছরে রেলে ৩.৫০-লক্ষেরও বেশি নিয়োগ করা হয়েছে, রাজ্যসভায় জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
Image

বিগত ৮ বছরে রেলে ৩.৫০-লক্ষেরও বেশি নিয়োগ করা হয়েছে, রাজ্যসভায় জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): বিগত ৮ বছরে ভারতীয় রেলে ৩ লক্ষ ৫০ হাজারের বেশি নিয়োগ করা হয়েছে। শুক্রবার রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে জবাব দেওয়ার সময় জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এদিন রেলমন্ত্রী বলেছেন, প্রায় ১ লক্ষ ৪০ হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রক্রিয়াধীন রয়েছে তাঁর মন্ত্রক। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুসারে বিভিন্ন মন্ত্রক ও বিভাগে ১০ লক্ষ পদ পূরণের জন্য মিশন মোডে নিয়োগ অভিযানের অংশ হিসাবে এই নিয়োগগুলি করা হবে।
এদিন রেলমন্ত্রী আরও জানিয়েছেন, ২০২২-২৩ সালের মধ্যে আদর্শ স্টেশন প্রকল্পের অধীনে ১,২৫৩টি রেলস্টেশন পুনর্গঠন করা হবে। রেলমন্ত্রীর কথায়, দেশজুড়ে ১,২৫৩টি রেল স্টেশনকে চিহ্নিত করা হয়েছে, এযাবৎ ১,২১৫টি স্টেশনের পুনর্গঠন করা হয়েছে, ২০২২-২৩ সালের মধ্যে আদর্শ স্টেশন প্রকল্পের অধীনে বাকি স্টেশনগুলিও পুনর্গঠন করা হবে।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top