News Flash

  • Home
  • খেলা
  • বালিকাদের এস.এম কাপ ফুটবল উদ্বোধনী ম্যাচে ঊনকোটি জয়ী
Image

বালিকাদের এস.এম কাপ ফুটবল উদ্বোধনী ম্যাচে ঊনকোটি জয়ী

ক্রীড়া প্রতিনিধি আগরতলা, ৪ আগস্ট।। ত্রিপুরা সরকারের যুব ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৭ বালিকাদের সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হল বৃহস্পতিবার। এদিন বিকালে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়।এছাড়াও  উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পিতা রূপক সরকার সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৭ বালিকাদের এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন তেলিয়ামুড়া পুর পরিষদের পুর পিতা রূপক সরকার। ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের পর ঊনকোটি জেলা এবং ধলাই জেলার মধ্যে উদ্বোধনী ম্যাচ হয়। এই উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে ধলাই জেলাকে পরাজিত করে ঊনকোটি জেলা। ঊনকোটি জেলার পক্ষে প্রথম গোলটি ১৭ মিনিটের ব্যবধানে রুশাঙ্গী ডারলং এবং ২৩ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোলটি করেন স্বপ্না মুন্ডা। এই উদ্বোধনী ম্যাচে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় বলেন, বর্তমান সরকার ছেলেমেয়েদের পড়াশোনার মধ্যে দিয়েও খেলাধুলার প্রতি আগ্রহ এবং গ্রামীন এলাকার খেলোয়ারদের তুলে আনার জন্য খেলো ভারত খেলো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি প্রতিটি খেলোয়ারদের উৎসাহ প্রদান করেন উনার বক্তব্যের মধ্যে দিয়ে। 

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top