ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট।। আশিস যাদব। এই ক্রিকেটারের জারিজুরিও অবশেষে ধরা পড়ে গেল। বিগত কয়েক বছর ধরে সে টি সি এ-র চোখে ফাঁকি দিয়ে একের পর এক আসরে খেলে যাচ্ছিলো। আর এর জন্য দায়ী টি সি এ-র বিগত দিনে যারা দায়িত্বে ছিলেন তারাই। বহিরাজ্যের এই ক্রিকেটারকে স্থানীয় ক্রিকেটার বানিয়ে দেদার খেলিয়ে চলেছিলেন তারা। তবে এবার আর হলো না। ঝোলা থেকে বেরিয়ে এলো বেড়াল। টি সি এ-র বর্ত্তমান টুর্নামেন্ট কমিটির শ্যান দৃষ্টি থেকে বাঁচতে পারলো না এই বহিরাজ্যের ক্রিকেটার। এবারও আসন্ন টি 20 ক্লাব ক্রিকেটে স্থানীয় একটি ক্লাবের হয়ে সই করেন এই বহিরাজ্যের ক্রিকেটার। তবে আদতে সে কিন্তু স্থানীয় নয়। তার কাগজপত্র দেখে তা ধরে ফেললো টি সি এ-র টুর্নামেন্ট কমিটির সদস্যরা। যদিও ভুয়ো যাবতীয় সব কাগজ এই ক্রিকেটার বের করে ফেলেছে। তবে মার খেয়ে গেল রেশন কার্ডে। রেশন কার্ড আর ডুপ্লিকেট করতে পারলো না। এবার ধরা পড়লো সে। বহিরাজ্যের ক্রিকেটার হয়ে সে স্থানীয় বনে রাজ্যের লোক্যাল বয়দের জায়গা নিতে চেয়েছিল। তবে তা আর করতে পারলো না এই ক্রিকেটার। তার সব কারিগরি ধরে ফেললো টি সি এ-র টুর্নামেন্ট কমিটি। এখানেই শেষ নয়, ক্লাব ক্রিকেটে খেলার জন্য এই আশিস যাদব যে বাবার টি সি জমা দেয় সেই টি সি এতে তাতেও ছিল ভুল। এতে ঠিকানা তার লেখা বনমালীপুর। অথচ এই পি আর টিসি তার ইস্যু হয় মোহনপুর সাব ডিভিশন থেকে। এটা কি করে সম্ভব। এই নিয়ে টিসিএর তরফে একটি কমিটি মোহনপুর সাব ডিভিশনে যোগাযোগ করলে তারা জানতে পারে, মোহনপুরে এই সংক্রান্ত কোনো পি আর টি সি-র সিরিয়াল নাম্বারই নেই। এতে তো সব কিছু আরও জলের মতো পরিষ্কার হয়ে গেল। এই ক্রিকেটার যে সম্পূর্ন ভাবে বহিরাজ্যের। স্থানীয় হলো সে কিভাবে। এই ইস্যু নিয়ে এখন টি সি এ-তে বিস্তর প্রশ্ন উঠছে। প্রসঙ্গত: এবছরও শান্তিরবাজার মহকুমার হয়ে খেলেছে আশিষ বলে জানা গেছে।

ক্রিকেটারের কাগজপত্রে গরমিল, টিসিএ-কে ফাঁকি দেওয়ার চেষ্টা
Tags:
Releated Posts
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…
বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…
ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে
নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…


















