News Flash

  • Home
  • খেলা
  • এস.এম কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু, ধর্মনগরকে হারিয়ে খোয়াই সেমিফাইনালে
Image

এস.এম কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু, ধর্মনগরকে হারিয়ে খোয়াই সেমিফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট।। উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে খোয়াইয়ের বাইজল বাড়ি স্কুল। ৮-১ গোলের বিশাল ব্যবধানে খোয়াইয়ের বাইজল বাড়ি স্কুল প্রতিদ্বন্দ্বী ধর্মনগরের জীবন ত্রিপুরা স্কুলকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে। উল্লেখ্য, রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৪ বছরের ছেলেদের সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার মোহনপুর মহকুমার ইশান চন্দ্র দ্বাদশ শ্রেণি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অন্তরা সরকার দেব। অনুষ্ঠানে পৌরহিত্য করেন পশ্চিম ত্রিপুরা জেলা ক্রীড়া দপ্তরের উপ-কধিকতা শিমল দাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর ব্লকের ভিডিও নারায়ন মজুমদার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুরুতে স্বাগত ভাষণ রাখেন প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির সচিব অপু রায়। উদ্বোধনী অনুষ্ঠানে ঈশানপুর স্কুলের ছাত্রীরা নৃত্য পরিবেশন করে। উল্লেখ্য, রাজ্য ভিত্তিক এই আসরে ৮টি জেলার চ্যাম্পিয়ন দল অংশ নিয়েছে।

Releated Posts

ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে অসমে চার দিন রাত ৩.৩০টা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ

গুয়াহাটি, ১৫ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল নির্বিঘ্নে উপভোগ করতে ফুটবলপ্রেমীদের সুবিধার কথা মাথায় রেখে গুয়াহাটির…

ByByNews Desk Jul 15, 2026

লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান

লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…

ByBySandeep Biswas Jul 11, 2026

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026
Scroll to Top