ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট।। সহজ ম্যাচ কঠিন করে জিতলো ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। ৩ উইকেটে পরাজিত করলো ছৈলেংটা স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেটে। বৃহস্পতিবার ঘাঘরাছড়া স্কুল মাঠে হয় ম্যাচটি। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ছৈলেংটা স্কুলের গড়া ৮২ রানের জবাবে ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল ৭ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। সকালে প্রথমে ব্যাট নিয়ে ছৈলেংটা স্কুল মাত্র ৮২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে কুশ রায় ৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ এবং জীবন দাস ২০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ৩৩ রান। ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে সুজিত ঋষি দাস (৩/১৫), রোহিত গুপ্তা (২/৮) এবং সোমাজ চৌধুরি (২/২৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল ১৫.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অর্ঘদ্বীপ চৌধুরি ৪০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৩,রোহিত গুপ্তা ১৪ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ এবং ভাবিক দাস ১৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। ছৈলেংটা স্কুলের পক্ষে কুশ রায় (৪/১৪) সফল বোলার।

লংতরাই ভ্যালিতে ক্রিকেট : ছৈলেংটা ইংলিশ মিডিয়াম স্কুল জয়ী
Tags:
Releated Posts
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…
বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…
ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে
নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…


















