News Flash

  • Home
  • খেলা
  • ৪৪-তম চেস অলিম্পিয়াড জমজমাট, চেন্নাইয়ে শুক্রবার ভারত-ভারত লড়াই
Image

৪৪-তম চেস অলিম্পিয়াড জমজমাট, চেন্নাইয়ে শুক্রবার ভারত-ভারত লড়াই

ক্রীড়া প্রতিনিধি, চেন্নাই, ৪ আগস্ট।। চেন্নাইয়ে ৪৪-তম চেস অলিম্পিয়াড এখন জমজমাট পর্যায়ে। যদিও আজ বৃহস্পতিবার বিরতির দিন। টানা ছয় দিন লড়াইয়ের পর বিশ্ববরেণ্য দাবাড়ুরা আজ বিশ্রামে রয়েছেন। আগামীকাল থেকে ফের শুরু হতে যাচ্ছে চেস দুনিয়ায় বিশ্বের বৃহত্তম ক্রীড়াযজ্ঞ অলিম্পিয়াডের পরবর্তী রাউন্ডের খেলা। চেস অলিম্পিয়াডের ষষ্ঠ রাউন্ড পর্যন্ত খেলা সম্পন্ন। সারা বিশ্বের ১৮৬টি দেশের খ্যাতনামা তারকা দাবাড়ুদের হাট বসেছে চেন্নাইয়ের মহাবলীপুরম। ওপেন বিভাগের সপ্তম রাউন্ডের খেলায় আগামীকাল একটি বেনজির ঘটনা ঘটতে চলেছে। ভারতীয় দাবাড়ুরা-ই খেলবে ভারতীয় দাবাড়ুদের বিরুদ্ধেই। আসলে আয়োজক দেশ হিসেবে পুরুষ ও মহিলা উভয় বিভাগে ভারত তিনটি গ্রুপের এন্ট্রি দেওয়ার সুযোগ পেয়েছে এবং বেশ সাফল্যের সঙ্গে প্রথম সারিতে থেকেই লড়ছে। ষষ্ঠ রাউন্ডের শেষে প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতেই আগামীকাল প্রথম বোর্ডে ভারতীয়-এ দল খেলবে ভারতীয়-সি দলের বিরুদ্ধে। পুরুষদের গ্রুপে ভারতীয়-বি দল ষষ্ঠ রাউন্ডের শেষে ১৯ পয়েন্ট পেয়ে যুগ্মভাবে উজবেকিস্তানের সঙ্গে শীর্ষে রয়েছে। ভারতীয় মহিলারাও ১৮.৫ পয়েন্ট পেয়ে যৌথভাবে ৪র্থ শীর্ষে অবস্থান করছে। এক্ষেত্রে আর্মেনিয়া (২০), পোল্যান্ড (১৯.৫) ও স্পেন (১৯) রয়েছে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শীর্ষে। মোট ১১ রাউন্ডের খেলা। ২৯ জুলাই, শুক্রবার প্রথম রাউন্ডে ভারতীয় দাবাড়ুরা প্রত্যেকে দারুন পারফরম্যান্স উপহার দিয়েছিলেন। পুরুষ বিভাগে ভারতীয়-এ দল পরপর তিন রাউন্ড ও পঞ্চম রাউন্ডে যথাক্রমে জিম্বাবুয়ে, মলডোভা, গ্রীস ও রোমানিয়া-কে হারিয়েছে। চতুর্থ রাউন্ডে ফ্রান্সের সঙ্গে এবং ষষ্ঠ রাউন্ডে উজবেকিস্তানের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগ করে নিতে বাধ্য হয়েছে। আগামীকাল, শুক্রবার ৭ম রাউন্ডে ১৭ পয়েন্ট নিয়ে খেলবে ভারতীয়-বি (১৭) দলের বিরুদ্ধে। ভারতীয়-বি দল পরপর ৫ রাউন্ডে যথাক্রমে সংযুক্ত আরব এমিরেটিস, এস্টোনিয়া, সুইজারল্যান্ড, ইতালি ও স্পেন-কে হারিয়েছে। বুধবার ষষ্ঠ রাউন্ডে তারা ১.৫-২.৫ পয়েন্টে প্রথম পরাজয়ের স্বাদ উপলব্ধি করতে বাধ্য হয়েছে আর্মেনিয়ার বিরুদ্ধে। আগামীকাল ৭ম রাউন্ডে ১৯ পয়েন্ট নিয়ে কিউবার (১৭.৫) বিরুদ্ধে খেলবে। ভারতীয়-সি দল চতুর্থ রাউন্ড ছাড়া টানা ৫ রাউন্ডে যথাক্রমে সাউথ সুদান, মেক্সিকো, আইসল্যান্ড, চিলি, লিথুনিয়া-কে হারালেও চতুর্থ রাউন্ডে স্পেনের কাছে পরাজয় তাদের কিছুটা পিছিয়ে দিয়েছে।
মহিলা বিভাগে ভারতীয়-এ দল টানা ছয় রাউন্ড ধরে যথাক্রমে তাজিকিস্তান, আর্জেন্টিনা,  ইংল্যান্ড, হাঙ্গেরি, ফ্রান্স ও জর্জিয়া-কে হারিয়েছে। আগামীকাল ৭ম রাউন্ডে ১৮.৫ পয়েন্ট নিয়ে খেলবে   আজারবাইজানের (১৮.৫) বিরুদ্ধে। ভারতীয়-বি দল প্রথম চার রাউন্ডে যথাক্রমে ওয়েলস্, লাটভিয়া, ইন্দোনেশিয়া ও  এস্তোনিয়া-কে পরাজিত করেছে। পঞ্চম রাউন্ডে জর্জিয়ার কাছে ১-৩ পয়েন্টে হারলেও ষষ্ঠ রাউন্ডে ফের চেক প্রজাতন্ত্রের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। আগামীকাল ৭ম রাউন্ডে ১৬ পয়েন্ট নিয়ে খেলবে গ্রীস-এর (১৮) বিরুদ্ধে। ভারতীয়-সি দল প্রথম তিন রাউন্ড ও ষষ্ঠ রাউন্ডে যথাক্রমে হংকং, সিঙ্গাপুর, অস্ট্রিয়া ও অস্ট্রেলিয়া-কে হারালেও চতুর্থ রাউন্ডে জর্জিয়ার কাছে ১-৩ এ পরাজয় স্বীকার করে পয়েন্ট খুইয়েছে। পঞ্চম রাউন্ডে ড্র করেছে ব্রাজিলের সঙ্গে। আগামীকাল সপ্তম রাউন্ডে ১৫.৫ পয়েন্ট নিয়ে খেলবে সুইজারল্যান্ডের (১৬) বিরুদ্ধে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top