News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের বিঘ্নিত সংসদের কাজকর্ম, হইচইয়ে মুলতুবি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন
Image

ফের বিঘ্নিত সংসদের কাজকর্ম, হইচইয়ে মুলতুবি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.) : শান্তি ফেরার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না সংসদে, কংগ্রেস-সহ বিরোধী সাংসদদের হইচই ও স্লোগানে বৃহস্পতিবার বিঘ্নিত হয়েছে সংসদের উভয়কক্ষের কাজকর্ম। ফলে দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। এদিন বেলা এগারোটা নাগাদ উভয়কক্ষের অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিরোধী সাংসদরা স্লোগান দিতে থাকেন, ফলে স্বাভাবিকভাবে কাজ চালানো সম্ভব হচ্ছিল না। তাই লোকসভার অধিবেশন প্রথমে দুপুর বারোটা অবধি মুলতুবি করে দেওয়া হয়। পরে লোকসভার অধিবেশন শুরু হলেও, একই পরিস্থিতি বজায় থাকে। তাই দু’টো অবধি লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় বারোটা অবধি।

রাজ্যসভায় এদিন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, “এজেন্সির অপব্যবহার করা হচ্ছে এবং বিরোধীদের দমন করার জন্য সরকার প্রচেষ্টারত।” খাড়গে-কেও সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন বিষয়ে তিনি বলেছেন, “আমি অবশ্যই আইন মেনে চলতে চাই, কিন্তু সংসদের অধিবেশন চলাকালীন সমন পাঠানোর অর্থ কী? সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বাসভবন ঘেরাও করা পুলিশের পক্ষে কী ঠিক কাজ?…আমরা ভয় পাব না, আমরা লড়াই করব।” এদিন লোকসভাতেও ইডি-র অপব্যবহার প্রসঙ্গ উত্থাপণ করে বিক্ষোভ দেখান বিরোধীরা।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top