News Flash

  • Home
  • প্রধান খবর
  • ই পালানিস্বামীর বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টের আদেশ বাতিল করল সুপ্রিম কোর্ট
Image

ই পালানিস্বামীর বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টের আদেশ বাতিল করল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩ আগস্ট ( হি.স.) : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীর বিরুদ্ধে সড়ক চুক্তিতে দুর্নীতির অভিযোগে মাদ্রাজ হাইকোর্টের সিবিআই তদন্তের আদেশ বাতিল করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বাধীন বেঞ্চ হাইকোর্টকে বিষয়টি নতুন করে বিবেচনা করার নির্দেশ দেন।
ডিএমকে সাংসদ আরএস ভারতী এই মামলায় মাদ্রাজ হাইকোর্টে পালানিস্বামীর বিরুদ্ধে আবেদন করেছিলেন। তিনিও এই বিষয়ে সিবিআই তদন্তকে সমর্থন করেননি। শুনানির সময় ভারতীর পক্ষে উপস্থিত হয়ে অ্যাডভোকেট কপিল সিব্বল বলেন, তারা সিবিআই তদন্ত চান না। তিনি নিরপেক্ষ তদন্ত দাবি করেন। তখন প্রধান বিচারপতি বলেন, আপনারা দুজনেই সিবিআই তদন্ত দাবি করছেন না। বরিষ্ঠ আইনজীবী সিএ সুন্দরম পালানিস্বামীর পক্ষে উপস্থিত হয়ে দাখিল করেছেন, ভিজিল্যান্স এবং দুর্নীতি দমন দফতরের রিপোর্ট পালানিস্বামীকে খালাস দিয়েছে। প্রতিবেদনটি খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টে আহ্বান জানান তিনি। এরপর সুপ্রিম কোর্ট হাইকোর্টকে নতুন করে শুনানির নির্দেশ দেয়।

Releated Posts

তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ হিসেবে জানালেন শারীরিক অসুস্থতা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলের সমস্ত সাংগঠনিক পদ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

৬২০ কেজিরও বেশি পোস্ত খোল পাচার মামলায় ৬ জনকে ১৫ বছরের কারাদণ্ড, প্রত্যেকের ২ লক্ষ টাকা জরিমানা

জয়পুর, ১৯ জুন (আইএএনএস) : আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২০২১…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তামিলনাড়ুর আস্থা ভোটে সিবিআই তদন্তের দাবি খারিজ সুপ্রিম কোর্টের, রাষ্ট্রপতি শাসনের আবেদনও নাকচ

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তামিলনাড়ু বিধানসভায় ১৩ মে অনুষ্ঠিত আস্থা ভোটে অনিয়মের অভিযোগে সিবিআই তদন্ত এবং তদন্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাম মন্দির তহবিল তছরুপকাণ্ডে তদন্ত জোরদার, ফের জিজ্ঞাসাবাদ টিন্নু যাদবের

লখনউ, ১৯ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে অনুদানের অর্থ তছরুপের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে উত্তরপ্রদেশ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top