News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হর্টিকালচার অধিকর্তাকে ডেপুটেশন পান চাষীদের
Image

হর্টিকালচার অধিকর্তাকে ডেপুটেশন পান চাষীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ সারা ভারত কৃষক সভা অনুমোদিত ত্রিপুরা পান চাষী সমিতির উদ্যোগে বুধবার হর্টিকালচার অধিকর্তার নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়েছে৷ এদিন প্রাক্তন সাংসদ মতিলাল সাহা এবং ত্রিপুরা পান চাষী সমিতির রাজ্য কনভেনর বাবুল দেবনাথ সহ মোট সাত জনের এক প্রতিনিধি দল পান চাষীদের ৭ দফা দাবির ভিত্তিতে এই ডেপুটেশন প্রদান করেছেন৷ মাস খানেক আগেই রাজ্যে অনুষ্ঠিত হয়েছে প্রথম পান চাষী সমিতির রাজ্য সম্মেলন৷ সেখানে গোটা রাজ্য থেকেই পান চাষীরা যোগদান করেছিলেন৷ সেখানে পান চাষীদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ এরই ভিত্তিতে এদিন দাবিগুলো নিয়ে ডেপুটেশন পেশ করা হয়৷ সাত দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো – কিষান ক্রেডিট কার্ড প্রদান করতে হবে৷ সরকারি উদ্যোগে পান চাষীদের সহায়তা করা৷ এছাড়াও প্রাকৃতিক দুযর্োগে ক্ষতিগ্রস্থ পান চাষীদের সহায়তা করা ইত্যাদি৷ দাবি গুলি অবিলম্বে পূরন না করা হলে আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top