News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বাধীনতার ৭৫ বছর, আসাম রাইফেল ময়দানে শুরু প্যারেডের মহড়া
Image

স্বাধীনতার ৭৫ বছর, আসাম রাইফেল ময়দানে শুরু প্যারেডের মহড়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ ১৫ আগস্ট ৭৫ তম ভারতের স্বাধীনতা দিবস৷ স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যে এ বছর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ আসাম রাইফেলসে ময়দানে অনুষ্ঠিত হবে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান৷ এ উপলক্ষে প্যারেডের জন্য প্রস্তুতি শুরু হয়েছে৷
এবছর ভারতের স্বাধীনতা দিবস অমৃত মহোৎসব হিসাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশের সরকার৷ প্রতিটি বাড়িতে তিরঙ্গা পতাকা উত্তোলনের প্রস্তুতি নেওয়া হয়েছে৷ প্রত্যেকে যাতে পতাকা সংগ্রহ করতে পারেন সেজন্যও সরকার ও প্রশাসনের তরফ বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ সরকারি অফিস-আদালত এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন  ও সমাজ সেবী সংগঠনের পাশাপাশি এবছর প্রত্যেকের বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ অন্যান্য বছরের মতো এবছরও স্বাধীনতা দিবসের রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠান হবে আগরতলায় আসাম রাইফেল সময় ধানে৷
করোনা জনিত কারণে গত দুবছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান তেমন জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়নি৷ এবছর জাঁকজমকপূর্ণভাবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালনের নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ এর অঙ্গ হিসেবেই আসাম রাইফেলস ময়দানে শুরু হয়েছে নিরাপত্তা কর্মীদের পেরেড প্রশিক্ষণ৷ পুলিশ, টিএসআর, আসাম রাইফেলস ,সিআরপিএফ সহ অন্যান্য বিভিন্ন বাহিনী স্বাধীনতা দিবসের দিন আসাম রাইফেলস ময়দানে প্রদর্শন করবে৷ এজন্য আসাম রাইফেলস ময়দানে চলেছে প্রস্তুতি পর্ব৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top