নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ ১৫ আগস্ট ৭৫ তম ভারতের স্বাধীনতা দিবস৷ স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যে এ বছর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ আসাম রাইফেলসে ময়দানে অনুষ্ঠিত হবে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান৷ এ উপলক্ষে প্যারেডের জন্য প্রস্তুতি শুরু হয়েছে৷
এবছর ভারতের স্বাধীনতা দিবস অমৃত মহোৎসব হিসাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশের সরকার৷ প্রতিটি বাড়িতে তিরঙ্গা পতাকা উত্তোলনের প্রস্তুতি নেওয়া হয়েছে৷ প্রত্যেকে যাতে পতাকা সংগ্রহ করতে পারেন সেজন্যও সরকার ও প্রশাসনের তরফ বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ সরকারি অফিস-আদালত এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজ সেবী সংগঠনের পাশাপাশি এবছর প্রত্যেকের বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ অন্যান্য বছরের মতো এবছরও স্বাধীনতা দিবসের রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠান হবে আগরতলায় আসাম রাইফেল সময় ধানে৷
করোনা জনিত কারণে গত দুবছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান তেমন জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়নি৷ এবছর জাঁকজমকপূর্ণভাবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালনের নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ এর অঙ্গ হিসেবেই আসাম রাইফেলস ময়দানে শুরু হয়েছে নিরাপত্তা কর্মীদের পেরেড প্রশিক্ষণ৷ পুলিশ, টিএসআর, আসাম রাইফেলস ,সিআরপিএফ সহ অন্যান্য বিভিন্ন বাহিনী স্বাধীনতা দিবসের দিন আসাম রাইফেলস ময়দানে প্রদর্শন করবে৷ এজন্য আসাম রাইফেলস ময়দানে চলেছে প্রস্তুতি পর্ব৷

স্বাধীনতার ৭৫ বছর, আসাম রাইফেল ময়দানে শুরু প্যারেডের মহড়া
Tags:
Releated Posts
ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ
উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…
সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন
কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা
আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…
সামাজিক ভাতা বন্ধ, চরম দুর্দশায় অসহায় বৃদ্ধা সান্তনা বালা দাস; পুনরায় চালুর আবেদন
তেলিয়ামুড়া, ২০ জুন: জীবনের শেষ প্রান্তে এসে সামাজিক ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তেলিয়ামুড়া পুর…


















