News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বটতলায় হাওড়া ব্রিজ এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

বটতলায় হাওড়া ব্রিজ এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিদিন আত্মহত্যা হত্যাকান্ড সহ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ব্যাপক হারে ঘটে চলেছে৷ মঙ্গলবার রাজধানীর আগরতলা শহরের বটতলা হাওড়া ব্রিজ সংলগ্ণ এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷
রাজ্যে হত্যাকাণ্ড আত্মহত্যা এবং অস্বাভাবিক মৃত্যুজনিত ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে৷ অভাব অনটন এবং রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ সহ অন্যান্য নানা কারণে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে৷ উত্তর পূর্বাঞ্চল সহ দেশের অন্যান্য রাজ্যের তুলনায় ক্ষুদ্র রাজ্য ত্রিপুরায় এ ধরনের ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে৷ সরকার ও প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় নানা পদক্ষেপ গ্রহণ করলেও এ ধরনের কার্যকলাপ বন্ধ করা কষ্টকর হয়ে উঠেছে৷
মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের বটতলা হাওড়া ব্রিজ সংলগ্ণ এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চলের সৃষ্টি হয়৷ পুলিশ ব্রিজ সংলগ্ণ এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ তবে এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি৷একের পর এক রাজধানী আগরতলা শহর এলাকাসহ রাজ্যের বিভিন্ন স্থানে মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে জনমণে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Releated Posts

মুদ্রা ঋণে নির্মাণসামগ্রীর ব্যবসা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রশংসায় নির্মলা সীতারামন

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে ত্রিপুরার এক মহিলার নির্মাণসামগ্রীর ব্যবসা সম্প্রসারণে সহায়তার জন্য জাতীয় স্তরের এক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top