News Flash

  • Home
  • দেশ
  • গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন
Image

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন

কলকাতা,১ আগস্ট (হি. স.): একদিনে ৫০০- র নিচে নামল করোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩৬ য । সোমবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে কলকাতাতে একদিনে আক্রান্ত ৭৯ জন। সংক্রমণের দিক থেকে তিলোত্তমার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ৭৪ জন। এরপরেই তালিকায় রয়েছে বীরভূম। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত ৩৮ জন। এছাড়াও কমবেশি প্রায় সব জেলা থেকেই মিলেছে সংক্রমিতের হদিশ। তবে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ দিনাজপুরে আক্রান্তের সংখ্যা শূন্য। ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০, ৯৪, ৩২৭।
একদিনে রাজ্যে করোনা প্রাণ কেড়েছে মোট ৬ জনের। তাঁদের মধ্যে ২ পশ্চিম মেদিনীপুরের। হুগলি, জলপাইগুড়ি, কলকাতা, উত্তর ২৪ পরগনার একজন করে করোনার বলি। ফলে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১, ৩৭২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা জয় করেছেন ২,২৫১ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনাজয়ীর সংখ্যা ২০, ৫৯, ৪৬২ জন। ফলে সুস্থতার হার বেড়ে ৯৮.৩৪ শতাংশ । একদিনে করোনা পরীক্ষা হয়েছে ০৬,৮৭৯ । যার জেরে মোট করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে ২৫,৯৯৫,৮০৬ ।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top