News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দূর্ঘটনায় গুরুতর আহত যুবকের মৃত্যু হল দুইমাস পর
Image

দূর্ঘটনায় গুরুতর আহত যুবকের মৃত্যু হল দুইমাস পর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ পথ দুর্ঘটনায় আহত হওয়ার দু মাস পর নিজ বাড়িতে আচমকা রক্ত বমি করতে থাকায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় যুবকের৷ ঘটনা কমলপুরের বামনছড়া গ্রামে৷ মৃতের নাম অভিজিৎ নমঃ শুদ্র ওরফে অভি৷
 দুমাস আগে বাইক দুর্ঘটনার পর সোমবার সকালে রক্ত বমি করে মাটিতে লুটিয়ে পড়ে  অভিজিৎ নমঃ শুদ্র (৩৫) ওরফে অভি নামে এক যুবক৷ ফায়ার সার্ভিসের কর্মীরা   কমলপুর থানার বামনছড়া গ্রাম থেকে তাকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷
ঘটনার বিবরন দিয়ে মৃতের কাকা সমীর নমঃ শুদ্র জানান, গত দুমাস আগে কমলপুরের হালহালি এলাকায় সন্ধ্যা নাগাদ দ্রুত গতিতে বাইক নিয়ে বামনছড়া বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে অভিজিৎ নমঃ শুদ্র৷ তাকে প্রথমে ধলাই জেলার কুলাই হাসপাতালে নিয়ে যায় হয়৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে কুলাই হাসপাতাল থেকে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে অভিজিৎ এর চিকিৎসা সন্তুষ্ট না হওয়ার ফলে পরিবারের লোকজন প্রাইভেট চিকিৎসা জন্য গৌহাটিতে নিয়ে যায়৷ এখানে চিকিৎসার পর একটু ভাল হওয়ায় গত ছয়দিন আগে বামনছড়া বাড়িতে নিয়ে আসে৷
 এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে৷ সোমবার সকালে অভিজিৎ রক্ত বমি করে মাটিতে লুটিয়ে পড়ে৷ সাথে সাথে কমলপুর অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলে দপ্তরের কর্মীরা তাকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের মর্গে পাঠায়৷ পুলিশ ময়না তদন্ত করে মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেবে৷ এই ঘটনাকে কেন্দ্র করে বামনছড়া গ্রামে জনমনে শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top