নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ পথ দুর্ঘটনায় আহত হওয়ার দু মাস পর নিজ বাড়িতে আচমকা রক্ত বমি করতে থাকায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় যুবকের৷ ঘটনা কমলপুরের বামনছড়া গ্রামে৷ মৃতের নাম অভিজিৎ নমঃ শুদ্র ওরফে অভি৷
দুমাস আগে বাইক দুর্ঘটনার পর সোমবার সকালে রক্ত বমি করে মাটিতে লুটিয়ে পড়ে অভিজিৎ নমঃ শুদ্র (৩৫) ওরফে অভি নামে এক যুবক৷ ফায়ার সার্ভিসের কর্মীরা কমলপুর থানার বামনছড়া গ্রাম থেকে তাকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷
ঘটনার বিবরন দিয়ে মৃতের কাকা সমীর নমঃ শুদ্র জানান, গত দুমাস আগে কমলপুরের হালহালি এলাকায় সন্ধ্যা নাগাদ দ্রুত গতিতে বাইক নিয়ে বামনছড়া বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে অভিজিৎ নমঃ শুদ্র৷ তাকে প্রথমে ধলাই জেলার কুলাই হাসপাতালে নিয়ে যায় হয়৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে কুলাই হাসপাতাল থেকে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে অভিজিৎ এর চিকিৎসা সন্তুষ্ট না হওয়ার ফলে পরিবারের লোকজন প্রাইভেট চিকিৎসা জন্য গৌহাটিতে নিয়ে যায়৷ এখানে চিকিৎসার পর একটু ভাল হওয়ায় গত ছয়দিন আগে বামনছড়া বাড়িতে নিয়ে আসে৷
এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে৷ সোমবার সকালে অভিজিৎ রক্ত বমি করে মাটিতে লুটিয়ে পড়ে৷ সাথে সাথে কমলপুর অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলে দপ্তরের কর্মীরা তাকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের মর্গে পাঠায়৷ পুলিশ ময়না তদন্ত করে মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেবে৷ এই ঘটনাকে কেন্দ্র করে বামনছড়া গ্রামে জনমনে শোকের ছায়া নেমে আসে৷

দূর্ঘটনায় গুরুতর আহত যুবকের মৃত্যু হল দুইমাস পর
Tags:
Releated Posts
আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা
আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…
দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস
নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…
চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন : উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…
বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব
আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…
















