News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যপ্রদেশকে ২৩০০ কোটি টাকার পাঁচটি সড়ক প্রকল্প বরাদ্দ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গড়করি
Image

মধ্যপ্রদেশকে ২৩০০ কোটি টাকার পাঁচটি সড়ক প্রকল্প বরাদ্দ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গড়করি

ভোপাল, ১ আগস্ট ( হি.স.) : মধ্যপ্রদেশকে প্রায় ২,৩০০ কোটি টাকা ব্যয়ের পাঁচটি সড়ক প্রকল্প এবং অ্যামিনিটি-ওয়ে উপহার দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। সোমবার তিনি ইন্দোরের ব্রিলিয়ান্ট কনভেনশন সেন্টারে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে ১১৯ কিলোমিটার দৈর্ঘ্যের পাঁচটি সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ওয়ে সাইড সুবিধার উদ্বোধন করেন।

এর আগে কেন্দ্রীয় মন্ত্রী গড়করি এবং মুখ্যমন্ত্রী চৌহান প্রদীপ জ্বালিয়ে রাস্তা প্রকল্পের উদ্বোধন করেন । যে পাঁচটি সড়ক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে তার মধ্যে রয়েছে ইন্দোর শহরের তেজাজি নগর থেকে বালওয়ারা ইন্দোর-বুরহানপুর সেকশন, জাতীয় সড়ক-৪৭-এ ইন্দোর-রাঘোগড়-ইন্দর-হরদা সেকশন ৪ লেন, ইন্দোরের রাউ সার্কেল ৬ লেনের ফ্লাইওভার, ডিপিএস রাউ সার্কেল ইন্দোর লেনে সার্ভিস রোডের পুনর্নির্মাণ এবং তেজাজি নগর থেকে বালওয়ারা জাতীয় সড়ক-৩৪৭৮৬ পর্যন্ত রাস্তাকে শক্তিশালী করা।
অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী গড়করি রাজ্যের শহরগুলিতে ফ্লাইওভার নির্মাণের অনুমোদন দেন। তিনি বলেন, ১৬ হাজার কোটি টাকার সেতু ভারতম প্রকল্পের অধীনে পাঁচটি ফ্লাইওভার নির্মাণের দাবি জানানো হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। রাজ্যের পূর্তমন্ত্রী গোপাল ভার্গব, জলসম্পদ মন্ত্রী তুলসীরাম সিলাভাত, আঞ্চলিক সাংসদ শঙ্কর লালওয়ানি এবং অন্যান্য জনপ্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Releated Posts

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026

‘রাহুল গান্ধী পালাবেন না’ পোস্টার হাতে সংসদ চত্বরে এনডিএ সাংসদদের প্রতিবাদ মিছিল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Aug 11, 2026

স্বাধীনতা দিবস ঘিরে ভারতে হামলার ছক কষতে পারে আইএসআই, সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-সমর্থিত উপাদানগুলি ভারতে বড় ধরনের…

ByByNews Desk Aug 11, 2026

এআই-চালিত জিইএম প্ল্যাটফর্মে আরও দক্ষ ও সাশ্রয়ী হবে সরকারি ক্রয়: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সরকারি ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম ক্রেতা ও বিক্রেতাদের সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বুদ্ধিদীপ্তভাবে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top