News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগ‌ড়ে রেললাইনের পাশে উদ্ধার যুবকের মৃত‌দেহ
Image

বিশালগ‌ড়ে রেললাইনের পাশে উদ্ধার যুবকের মৃত‌দেহ

বিশালগ‌ড় (ত্রিপুরা), ১ আগস্ট (হি.স.) : আজ সোমবার সকালে স্থানীয় রেল লাইনের পাশ থে‌কে জনৈক যুব‌কের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহটি বিশালগ‌ড়ের সিন্দুকপাথর এলাকার শান্তিরবাজারের বাসিন্দা তপন পালের বছর ২৭-এর ছেলে সূর্য পাল বলে শনাক্ত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র ক‌রে এলাকায় চাঞ্চল্য বিরাজ কর‌ছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, আজ সকালে বিশালগড়ের হরিশনগর এলাকায় রেলওয়ে ট্র্যাকের পা‌শে এক যুবকের মৃত‌দেহ দে‌খে ভিড় জমান কৌতূহ‌লী জনতা। তাঁরা খবর দেন স্থানীয় থানায়। খবর পেয়ে দলবল নি‌য়ে অকুস্থ‌লে উপ‌স্থিত হন বিশালগড় থানার ওসি হিমাদ্রি সরকার।

পুলিশের প্রাথ‌মিক তদ‌ন্তে ধারণা, মৃত যুবক বিষ পান ক‌রে আত্মহত্যা ক‌রে‌ছেন। কেননা, মৃ‌তের পা‌শ থে‌কে উদ্ধার হয়েছে এক‌টি বি‌ষের শি‌শি। পুলিশ মৃ‌ত যুবকের পরনের পোশাক থেকে এক‌টি ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড ও ভোটার আইডি উদ্ধার করেছেন। এ থেকে তাঁরা নিহতকে বিশালগ‌ড়ের সিন্দুকপাথর এলাকার শান্তিরবাজারের তপন পালের ছেলে সূর্য পাল (২৭) বলে শনাক্ত করেছেন। পু‌লিশ মৃত‌দেহটি উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন্য বিশালগড় সরকারি হাসপাতালের মর্গে পা‌ঠি‌য়ে একটি অস্বাভা‌বিক মৃত্যুর মামলা রুজু করেছে।

Releated Posts

রাজ্যে জ্বালানির কোনো সংকট নেই, অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ মে: রাজ্যে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে। অযথা উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath May 15, 2026

রাজ্যে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, পাম্পে দীর্ঘ লাইন

আগরতলা, ১৫ মে: রাজ্যে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। শুক্রবার থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। নতুন দামে…

ByByReshmi Debnath May 15, 2026

জ্বালানি সাশ্রয়ে স্কুটিতে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৫ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিলেন রাজীব ভট্টাচার্য। সরকারি…

ByByReshmi Debnath May 15, 2026

আগরতলায় আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে আঞ্চলিক ডাক আদালত

আগরতলা, ১৫ মে, : ডাক পরিষেবা সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আগামী ৪ জুন আঞ্চলিক পর্যায়ের ‘ডাক আদালত’ অনুষ্ঠিত…

ByByTaniya Chakraborty May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top