News Flash

  • Home
  • মুখ্য খবর
  • All India Lawyers Union:সারা ভারত আইনজীবী ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
Image

All India Lawyers Union:সারা ভারত আইনজীবী ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ রবিবার আগরতলা টাউন হলে সারা ভারত আইনজীবী ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে মানবাধিকার ও সংবিধান শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক কুমার গাঙ্গুলী, বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আরো অন্যান্যরা৷ রবিবার আগরতলা টাউন হলে সারা ভারত আইনজীবী ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়৷
আলোচনা চক্রের মূল বিষয়বস্তু হলো মানবাধিকার ও সংবিধান সম্পর্কিত৷ আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা অর্থনৈতিক সাম্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন৷ অর্থনৈতিক সাম্য যতদিন পর্যন্ত আমাদের সমাজ ব্যবস্থায় ফিরিয়ে আনা যাবে না ততদিন পর্যন্ত মানবাধিকার সঠিক অর্থে রক্ষা করা সম্ভব হবে না৷ ভারতের সংবিধানে যেসব অর্জিত অধিকার রয়েছে সেগুলো সঠিকভাবে বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলেও উল্লেখ করা হয়৷
এসব বিষয়ে আইনজীবী বিচারক সহ দেশের দেশপ্রেমিক জনগণকে আরো সচেতন হতে হবে বলেও উল্লেখ করা হয়৷ এদিন আলোচনা চক্রে সংবিধানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোকপাত করেন বিশিষ্ট বক্তারা৷ সংবিধান ও মানবাধিকার শীর্ষ আলোচনা চক্রকে কেন্দ্র করে আইনজীবী সহ অন্যান্যদের  ব্যাপক অংশগ্রহণ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top