News Flash

  • Home
  • প্রধান খবর
  • JP Nadda:পটনায় কর্মসূচিতে যোগ দিতে এসে পড়ুয়াদের বিক্ষোভের মুখে জে পি নাড্ডা
Image

JP Nadda:পটনায় কর্মসূচিতে যোগ দিতে এসে পড়ুয়াদের বিক্ষোভের মুখে জে পি নাড্ডা

পটনায়, ৩০ জুলাই (হি. স.) : শনিবার বিহারে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । এদিন বিকালে পটনা কলেজে সিপিআই সমর্থিত ছাত্র সংগঠন ‘আইসা’র সদস্যদের বিক্ষোভের মুখে পড়েন তিনি।

এদিন বিজেপি সভাপতিকে ঘিরে ‘গো-ব্যাক’ শ্লোগান দেওয়ার পাশাপাশি জাতীয় শিক্ষানীতি প্রত্যাহারের দাবিও জানান বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই বিক্ষোভকারীদের ঘেরাটোপ থেকে নাড্ডাকে কোনও ক্রমে বের করে নিয়ে যান তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা।

প্রসঙ্গত, দলের সংযুক্ত মোর্চার কার্যকারিনী সমিতির দুদিনের বৈঠকে যোগ এদিন সকালে পটনায় এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি রোড শো’ও করেন। এক সময়ে পটনা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন নাড্ডার বাবা। এদিন তাঁর স্মরণে পটনা কলেজের সেমিনার হলে এক আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। ওই আলোচনাসভায় অংশ নিতে এদিন বিকালে পটনা কলেজে যান নাড্ডা। 

Releated Posts

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026

‘রাহুল গান্ধী পালাবেন না’ পোস্টার হাতে সংসদ চত্বরে এনডিএ সাংসদদের প্রতিবাদ মিছিল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Aug 11, 2026

স্বাধীনতা দিবস ঘিরে ভারতে হামলার ছক কষতে পারে আইএসআই, সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-সমর্থিত উপাদানগুলি ভারতে বড় ধরনের…

ByByNews Desk Aug 11, 2026

এআই-চালিত জিইএম প্ল্যাটফর্মে আরও দক্ষ ও সাশ্রয়ী হবে সরকারি ক্রয়: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সরকারি ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম ক্রেতা ও বিক্রেতাদের সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বুদ্ধিদীপ্তভাবে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top