News Flash

  • Home
  • দেশ
  • Congress:কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের চার সহ-অভিযুক্তের জামিনের সিদ্ধান্ত ২ আগস্ট
Image

Congress:কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের চার সহ-অভিযুক্তের জামিনের সিদ্ধান্ত ২ আগস্ট

নয়াদিল্লি, ৩০ জুলাই ( হি.স.) : আর্থিক দুর্নীতি মামলায় কর্ণাটক কংগ্রেস নেতা ডি কে শিবকুমার সহ চার অভিযুক্তের জামিন আবেদনের শুনানির সময় দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত রায় সংরক্ষণ করেছে। আগামী ২ আগস্ট বিশেষ জজ বিকাশ ধুল চারজনের জামিন আবেদনের ওপর রায় ঘোষণা করবেন।

শনিবার এই মামলার অভিযুক্ত ডি কে শিবকুমার সহ অভিযুক্তদেরদের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন। শুনানির সময় ডি কে শিবকুমার ছাড়া চার অভিযুক্তের দায়ের করা জামিনের আবেদনের উপর ইডি তার জবাব দাখিল করে। উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় সংরক্ষণ করে।
গত ১ জুলাই চার অভিযুক্তদের পক্ষে জামিন আবেদন করা হয়। জামিন আবেদনের শুনানির সময় আদালত ইডি-কে নোটিশ জারি করেছিল। শুনানির সময় শিবকুমার ছাড়াও অভিযুক্ত শচীন নারায়ণ, সুনীল কুমার শর্মা, অঞ্জনেয়া হনুমান্থাইয়া এবং রাজেন্দ্র এন আদালতে হাজির ছিলেন। এই মামলায় ইতিমধ্যেই শিবকুমারকে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট।

Releated Posts

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত তৈরি করতে, উদ্ভাবন করতে এবং বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু নিজের প্রয়োজন মেটানোর জন্য পণ্য উৎপাদন করছে না, বিশ্বের জন্যও পণ্য তৈরি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top