News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dead Body:গোমতী জেলা হাসপাতালের ট্রম সেন্টারের পাশে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার
Image

Dead Body:গোমতী জেলা হাসপাতালের ট্রম সেন্টারের পাশে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারের পাশ থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারের সংবাদে  তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ শনিবার সকালে গোমতি জেলা হাসপাতালের ট্রমা সেন্টারের পাশ থেকে একটি সদ্যোজাত মৃত শিশুর দেহ উদ্ধার হয়েছে৷ 

জানা যায় রোগীর পরিবারের লোকজনরা গোমতী জেলা হাসপাতালের সামনে বিশ্রামাগারে অপেক্ষা করছিলেন৷ তখনই তারা দুর্গন্ধ পান৷ কিছুটা এগিয়ে গিয়ে তারা লক্ষ্য করেন ট্রমা সেন্টারের সামনেই একটি শিশুর মৃতদেহ পড়ে রয়েছে৷ সদ্যোজাত মৃত শিশুটিকে একটি সারমেয় টানাটানি করছে৷ সঙ্গে সঙ্গে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়৷ 

খবর পেয়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সেখানে যান৷ তিনিও ঘটনাটি প্রত্যক্ষ করেন৷ কোথা থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহটি ট্রমাসেন্টারের সামনে এসেছে সে বিষয়ে অবশ্য এখনো পর্যন্ত রহস্য উদঘাটন হয়নি৷ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে আসা রোগী ও তাদের পরিবারের লোকজনদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ ঘটনার তদন্তক্রমে আসল রহস্য উদঘাটনের জন্য দাবি উঠেছে৷ উল্লেখ্য এ ধরনের ঘটনা প্রায় সময়ই বিভিন্ন স্থানে ঘটে চলেছে৷

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top