News Flash

  • Home
  • প্রধান খবর
  • Eknath Shinde:সাংবিধানিক নৈতিকতার অধীনে কথা বলা উচিত রাজ্যপালের, কোশিয়ারির মন্তব্যের প্রেক্ষিতে একনাথ
Image

Eknath Shinde:সাংবিধানিক নৈতিকতার অধীনে কথা বলা উচিত রাজ্যপালের, কোশিয়ারির মন্তব্যের প্রেক্ষিতে একনাথ

মুম্বই, ৩০ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে এবার মুখ খুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি বলেছেন, সাংবিধানিক নৈতিকতার অধীনে কথা বলা উচিত রাজ্যপালের। শুক্রবার রাজ্যপাল কোশিয়ারি একটি অনুষ্ঠানে বলেছিলেন, “গুজরাটি এবং রাজস্থানিরা চলে গেলে মুম্বই আর দেশের বাণিজ্যিক রাজধানী থাকবে না।”

সেই মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, “রাজ্যপালের নিজস্ব ব্যক্তিগত মতামত আছে ঠিকই, কিন্তু আমরা তাঁর এই বক্তব্য সমর্থন করছি না। রাজ্যপালের পদ একটি সাংবিধানিক পদ। তাঁকে সংবিধানের নৈতিকতার অধীনে কথা বলতে হবে। মুম্বইয়ে মুম্বাইকার এবং মারাঠি জনগণের অবদান আমরা কখনই ভুলব না।”
কোশিয়ারির মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। তিনি বলেন, “কোশিয়ারির এ হেন মন্তব্য অত্যন্ত সংবেদনশীল। রাজ্যপাল তাঁর সীমা লঙ্ঘন করেছেন।” এ কথা জানানোর পাশাপাশি রাজ্যপালকে উদ্ধবের ‘পরামর্শ’, কোশিয়ারির নিজের পদমর্যাদা রক্ষা করা উচিত।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top