News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক স্বল্পতায় গকুলপুর সুকলের পঠন পাঠন ব্যাহত
Image

শিক্ষক স্বল্পতায় গকুলপুর সুকলের পঠন পাঠন ব্যাহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ প্রয়োজনীয় শিক্ষকের অভাবে মন্দীর নগরীর উদয়পুরের গকুলপুর সুকলের পঠন পাঠন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে৷ তিনজন শিক্ষককে অন্যত্র ডেপুটেশনে নিয়ে যাওয়ার ফলেই সমস্যা জটিল আকার ধারণ করেছে বলে অভিভাবকরা জানিয়েছেন৷ শিক্ষক সংকটে মুখ থুবড়ে পড়েছে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন৷
নিয়মিত পঠন-পাঠনে দেখা দিয়েছে নানা ধরনের সমস্যা৷ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বিদ্যালয়গুলি৷ বাদ নেই মন্দির নগরী উদয়পুরের বিভিন্ন বিদ্যালয়৷ উদয়পুর শহর থেকে গোমতী নদী পাড় হয়ে ঝুলন্ত সেঁতু দিয়ে মাএ তিন কিলোমিটার রাস্তা পের হলেই গকুলপুর হাইসুকল৷ এই বিদ্যালয়ে প্রাথমিক বিভাগে ১৫৪ জন ছাএছাএী রয়েছে৷ শিক্ষক রয়েছেন পাঁচ জন৷ বর্তমানে তিন জন শিক্ষককে শিক্ষা দপ্তর ডেপুটেশনে নিয়ে যাবার ফলে এক জন শিক্ষক এবং এক জন শিক্ষিকা দিয়ে প্রাথমিক বিভাগটি চলছে৷ ফলে বিদ্যালয়ে শিক্ষকের অভাবে প্রথম ও দ্বিতীয় শ্রেণী এক সঙ্গে এবং বাকী ক্লাস গুলোও প্রায় এক সঙ্গে ক্লাস নিচ্ছেন৷ ফলে কোন ক্লাসেই ঠিক মতো পড়াশোনা হচ্ছে না৷
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রুপা দাস ঘটনা স্বীকার করে নিয়েছেন৷ অথচ বিদ্যালয়টিতে এত সুন্দর না গেলে বোঝা যায় না৷ বিদ্যালয়টিতে ফুল, ফলের গাছ, খেলার সামগ্রী সবই রয়েছে৷ ছাএছাএীরা পরীক্ষার ফলাফল ভালই করে বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা৷ বিদ্যালয়টিতে এত কিছু থাকা সত্বে ও বিদ্যালয়ের শিক্ষা দপ্তর কেন তিনজন শিক্ষককে ডেপুটেশনে নিয়ে গেছে বোধগম্য হচ্ছে না এলাকাবাসীরা৷
এ ক্ষেত্রে শিক্ষা দপ্তরের কোন হেলদোল নেই৷ দাবি উঠছে বিদ্যালয়ে তিনজন শিক্ষককে আবার ফিরিয়ে দেবার জন্য যাতে করে সুকলটিতে শিক্ষার পরিবেশ আবার ফিরে আসে৷ অবিলম্বে বিদ্যালয়ে পঠন পাঠন পূর্বের মতো ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা না হলে এলাকার ছাত্রছাত্রী ও অভিভাবকরা আন্দোলনের শামিল হবেন বলেও ইঙ্গিত দিয়েছেন৷

Releated Posts

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ৫০ শতাংশ কর্মীর অফিসে উপস্থিতির নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি জ্বালানি সাশ্রয়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে…

ByByReshmi Debnath May 13, 2026

বিজেপির মণ্ডল প্রশিক্ষকদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ শিবির, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ শীর্ষ নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে:  ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে আগামীকাল থেকে…

ByByReshmi Debnath May 13, 2026

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ…

ByByReshmi Debnath May 13, 2026

বিশ্বমঞ্চে ত্রিপুরার কুইন আনারস: ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে তিন দিনের ‘আনারস মহোৎসব’ আয়োজন রাজ্য সরকারের: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৩ মে: বিশ্বব্যাপী কুইন আনারসের প্রসার ঘটাতে আগামী ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে আনারস মহোৎসব আয়োজনের সিদ্ধান্ত…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top