News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পন্য আমদানীতে বিএসএফের বাধা, কৈলাসহরে মনু ল্যান্ড কাস্টম অফিসে তালা দিয়ে পথ অবরোধ
Image

পন্য আমদানীতে বিএসএফের বাধা, কৈলাসহরে মনু ল্যান্ড কাস্টম অফিসে তালা দিয়ে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ বিএসএফের অবৈধ বাধা দানের ফলে ঊনকোটি জেলার কৈলাসহর মনু ল্যান্ড কাস্টস দিয়ে বাংলাদেশ থেকে আমদানিকৃত মাছ সবজি সহ অন্যান্য পন্য সামগ্রী নামাতে বাধাপ্রাপ্ত হচ্ছে আমদানি রপ্তানিকারকরা৷ এর প্রতিবাদে বৃহস্পতিবার ল্যান্ড কাস্টমস অফিসে তালা ঝুলিয়ে থানা রোডে পথ অবরোধ করেন তারা৷

প্রতিবেশী রাষ্ট্র  বাংলাদেশের সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আমদানির রপ্তানি বাণিজ্য দীর্ঘদিন ধরেই বৈধ উপায়ে চলেছে৷ এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত আইন অনুযায়ী ব্যবসা বাণিজ্য চলছে৷ কিন্তু ঊনকোটি জেলার কৈলাশহর মনু কাস্টমস দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আমদানিকৃত পন্য সামগ্রী  নামাতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন আমদানিকারীরা৷ তাদের অভিযোগ বাংলাদেশ থেকে মাছ সবজি সহ বৈধভাবে আমদানিকৃত সামগ্রী বাংলাদেশের লরি দিয়ে ত্রিপুরা সীমান্তে ঢুকে আনলোডিং করার কথা রয়েছে৷ সীমান্তে দায়িত্বে থাকা কাস্টমস অফিসও তাতে সম্মতি দিয়েছে৷ কিন্তু কর্তব্যরত বিএসএফ তাতে বাধা দিচ্ছে৷ বিএসএফের এই বাধা দানকে সম্পূর্ণ অবৈধ বলে দাবি করেছেন আমদানিকারকরা৷ এ ধরনের অবৈধ বাধা দানের ফলে আমদানি রপ্তানি বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ বিভিন্ন পণ্য সামগ্রী সময় মতো আনলোডিং করতে না পারার কারণে গাড়িতে নষ্ট হয়ে যাচ্ছে৷ এর প্রতিবাদে আমদানি রপ্তানি বাণিজ্যে যুক্ত ব্যবসায়ীরা বৃহস্পতিবার মনু ল্যান্ড কাস্টম অফিসে তালা ঝুলিয়ে দিয়ে প্রতিবাদ বিক্ষোভে শামিল হন৷ এমনকি তারা থানা রোডে পথ অবরোধ করেন৷

অবরোধের খবর পেয়ে কৈলাশহর থানার পুলিশ অবরোধস্থলে ছুটে যায়৷ আন্দোলনকারীদের সঙ্গে তারা আলোচনা করেন৷ আমদানিকারী ব্যবসায়ীরা স্পষ্টভাবে জানিয়ে দেন বিএসএফ এভাবে অবৈধ বাধা দান থেকে বিরত না থাকলে তারা আরো বৃহত্তর আন্দোলনের শামিল হবেন৷ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা স্পষ্টভাবে জানান বিএসএফের মর্জিমাফিক কার্যকলাপে আমদানি রপ্তানি বাণিজ্য করা কোনভাবেই সম্ভব নয়৷ এর স্থায়ী সমাধান দাবি করেছেন তারা৷ অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে আমদানি রপ্তানি বাণিজ্যে যুক্ত ব্যবসায়ীরা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে জানিয়েছেন৷ তারা জানান এই ব্যবসার দৌলতে বহু শ্রমিক জীবন জীবিকা নির্বাহ করতে সক্ষম হচ্ছেন৷ বিএসএফের অবৈধ বাধা দানের ফলে ব্যবসায়ীদের পাশাপাশি শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা জানান৷

Releated Posts

জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক

কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top