News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অপসারিত ভি এস যাদব, ত্রিপুরা পুলিশের নতুন মহা নির্দেশক অমিতাভ রঞ্জন
Image

অপসারিত ভি এস যাদব, ত্রিপুরা পুলিশের নতুন মহা নির্দেশক অমিতাভ রঞ্জন

আগরতলা, ২৮ জুলাই (হি. স.) : ত্রিপুরায় পুলিশের মহা নির্দেশক পদে দায়িত্ব নিয়েছেন অমিতাভ রঞ্জন। তিনি ভি এস যাদবের স্থলাভিষিক্ত হয়েছেন। ত্রিপুরা পুলিশের প্রাক্তন মহা নির্দেশক ভি এস যাদব এখন শুধুই দিল্লিস্থিত ত্রিপুরা ভবনের প্রিন্সিপ্যাল রেসিডেন্ট কমিশনারের দায়িত্ব সামলাবেন।

ত্রিপুরা ক্যাডারের ১৯৮৮ ব্যাচের আইপিএস অমিতাভ রঞ্জন আইবি-র স্পেশাল ডিরেক্টর পদে লখনৌতে কর্মরত ছিলেন। ত্রিপুরা পুলিশের মহা নির্দেশকের পদে ভি এস যাদবের অপসারণে তাঁকে নতুন মহা নির্দেশক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ত্রিপুরা পুলিশের প্রাক্তন মহা নির্দেশক ভি এস যাদব দিল্লিস্থিত ত্রিপুরা ভবনের প্রিন্সিপ্যাল রেসিডেন্ট কমিশনারের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন। আজ থেকে তিনি শুধুই দিল্লি ত্রিপুরা ভবনের প্রিন্সিপ্যাল রেসিডেন্ট কমিশনারের দায়িত্ব সামলাবেন। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে।এদিকে, আজকেই ত্রিপুরা পুলিশের নতুন মহা নির্দেশকের পদে দায়িত্ব বুঝে নিয়েছেন অমিতাভ রঞ্জন। তিনি আজ আগরতলায় পুলিশ সদর কার্যালয়ে গিয়ে কার্যভার গ্রহণ করেছেন। পাশাপাশি সহকর্মীদের সাথে পরিচয় পর্বও সেরে নিয়েছেন।

Releated Posts

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top