News Flash

  • Home
  • দিনের খবর
  • সাময়িকের জন্য স্থগিত অমরনাথ যাত্রা, আবহাওয়ার উন্নতি হলেই অনুমতি
Image

সাময়িকের জন্য স্থগিত অমরনাথ যাত্রা, আবহাওয়ার উন্নতি হলেই অনুমতি

শ্রীনগর, ২৮ জুলাই (হি.স.) : অমরনাথ যাত্রার পথে ফের বাধা হয়ে দাঁড়াল খারাপ আবহাওয়া। ভারী বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সাময়িকের জন্য স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা। এদিন ভগবতীনগর বেস ক্যাম্প থেকে কোনও যাত্রীকে বালতাল অথবা পহেলগামের দিকে যেতে দেওয়া হয়নি।

বুধবার বিকেলের পর থেকে ভারী বৃষ্টি শুরু হয় কাশ্মীরের বিভিন্ন প্রান্তে, বৃষ্টি চলে সারারাত। কোথাও কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হয়। কোথাও কোথাও আবার ভূমিধসের ঘটনা ঘটে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অমরনাথ তীর্থযাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এদিন অমরনাথ যাত্রা সাময়িকের জন্য স্থগিত রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলেই পুনরায় অমরনাথ যাত্রায় অনুমতি দেওয়া হবে। এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবার সকালেই গান্ডেরবাল জেলার গুন্ড তালুকের অন্তর্গত কুল্লান এলাকায় কাঁদামাটির ধস নামে। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে শ্রীনগর-লেহ হাইওয়ে। বিকল্প রাস্তা থেকে চলাচল করে যানবাহন।

Releated Posts

‘ব্রিটিশ আমলের থেকেও পরিস্থিতি খারাপ’, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের দফতরের সামনে বামেদের বিক্ষোভ

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে…

ByByNews Desk Sep 29, 2026

প্রাক্তন হিমাচল মন্ত্রী মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে বিজেপির শোক

শিমলা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): হিমাচল প্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং প্রবীণ নেতা মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে শোক প্রকাশ…

ByByNews Desk Sep 29, 2026

দুর্গাপুজোর নামে দুর্নীতি বরদাস্ত নয়, কড়া বার্তা বাংলার মন্ত্রী দিলীপ ঘোষের

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর নামে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 29, 2026

অনুমতি ছাড়া অভিষেকের ‘সেবাশ্রয়’ শিবিরে চিকিৎসা, সরকারি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা বিবেচনা

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top