News Flash

Image

রেগার মজুরির দাবিতে ভিলেজ কার্যালয়ে তালা

তেলিয়ামুড়া, ২৭ জুলাই : দীর্ঘ চার মাস অতিক্রান্ত হওয়ার পরও রেগা শ্রমিকদের মজুরীর টাকা মিটিয়ে না দেওয়ায় তেলিয়ামুড়া ব্লকের  দুস্কি এডিসি ভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল ক্ষুদ্ধ শ্রমিকরা। ফলে এ.ডি.সি ভিলেজ কার্যালয়ের কক্ষ  বেশ কয়েক ঘন্টা তালা বন্ধ থাকে। ভিলেজ কার্যালয়ে কর্মরত কর্মীরা তালা বন্দি অবস্থায় আটকে পড়েন।

জানা যায়, চলতি বছরের মার্চ মাসে দুস্কি এ.ডি.সি ভিলেজ কার্যালয়ের অধীন রেগার শ্রমিকরা রেগার কাজ করেছিল দুস্কি এলাকায়। কিন্তু এখনো তাদের কাজের টাকা পায়নি। বুধবার রেগার কাজের টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে রেগার শ্রমিকরা তালা ঝুলিয়ে দেয় এডিসি ভিলেজ কার্যালয়ে। প্রায় ২৫০ জন রেগার শ্রমিকের রেগার কাজের টাকা এখনো দেওয়া হয়নি।

জানা যায়,  ২৫০ জন রেগার শ্রমিকের সর্বমোট প্রায় পাচ লক্ষ টাকা  এখনো দেওয়া হয়নি। ভিলেজ কার্যালয়ে তালাবন্দীর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া আর.ডি.ব্লকের অ্যাডিশনাল বিডিও হরিপদ সরকার সহ তেলিয়ামুড়া থানার পুলিশ ও টি এস আর বাহিনী। ক্ষুব্ধ রেগার শ্রমিকদের সঙ্গে কথা বলেন ব্লকের আধিকারিক তথা এডিশনাল ভিডিও হরিপদ সরকার।

তিনি ক্ষুব্ধ রেগার শ্রমিকদের আশ্বাস দেন অতি দ্রুত তাদের প্রাপ্য রেগার কাজের টাকা মিটিয়ে দেওয়া হবে। এ বিষয়ে তেলিয়ামুড়া আর.ডি ব্লকের এডিশনাল ভিডিও হরিপদ সরকার জানান, আগামী ১৫ দিনের মধ্যে রেগার শ্রমিকদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া হবে। কিন্তু ব্লক আধিকারিকের এই আশ্বাসের পরেও ক্ষুব্ধ রেগার শ্রমিকরা তালামুক্ত করেনি দুস্কি এডিসি ভিলেজ কার্যালয়টি। রেগার শ্রমিকদের দাবি লিখিত আকারে তাদের এই আশ্বাস দিতে হবে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোহনপুরে বিশেষ পূজার্চনায় মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যকাল উপলক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

টিটিএএডিসি-র নতুন সিইও হিসেবে নিয়োগ পেলেন আইএএস আধিকারিক শান্তনু

আগরতলা, ১০ জুন,: ত্রিপুরা সরকার প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করে প্রবীণ আইএএস আধিকারিক শান্তনুকে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top