News Flash

  • Home
  • দেশ
  • কর্মীদের নিরাশ করতে কংগ্রেস দলকে হয়রান করছে ইডি : মল্লিকার্জুন খাড়গে
Image

কর্মীদের নিরাশ করতে কংগ্রেস দলকে হয়রান করছে ইডি : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র বিরুদ্ধে তোপ দাগলেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তাঁর অভিযোগ, দলীয় কর্মীদের নিরাশ করতে কংগ্রেস দলকে হয়রান করছে ইডি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, আমরা ভয় পাব না। ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি কাণ্ডে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে দু’দিন প্রায় ৮ ঘন্টা জেরা করেছে ইডি। খাড়গের মতে, সোনিয়া গান্ধীর শরীর ভালো নেই, তাও তাঁকে বারবার তলব করা হচ্ছে।

বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “কংগ্রেস দলকে হয়রান করছে ইডি। আমাদের সভানেত্রীর শরীর ভালো নেই। তবুও তাঁকে বারবার তলব করা হচ্ছে। এটা আমাদের কর্মীদের নিরাশ করার চেষ্টা, কিন্তু আমরা ভয় পাব না।” এদিকে, ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মুখোমুখি হয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। সোনিয়াকে জেরার প্রতিবাদে এদিন মুম্বইয়ের বোরিভালি স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন কংগ্রেস সেবাদল কর্মীরা।

Releated Posts

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top