News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জোলাইবাড়িতে প্রতিবেশীর দ্বারা অত্যাচারিত এক পরিবার
Image

জোলাইবাড়িতে প্রতিবেশীর দ্বারা অত্যাচারিত এক পরিবার

শান্তিরবাজার, ২৬ জুলাই৷৷ স্থানীয় নেতৃত্ব ও প্রসাশনকে জানিয়েও সঠিক বিচার না পাওয়ায় সুষ্ঠ বিচারের আশায় সংবাদমাধ্যমের দারস্থ হলেন জোলাইবাড়ির এক ব্যক্তি৷  জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত পশ্চিম জোলাইবাড়ির আশ্রম পাড়ার বাসিন্দা খোকন মজুমদার উনার পাশ্ববর্তী বাড়ির সদস্য রন্জু দে এর পরিবারের দ্বারা নানানভাবে আক্রান্ত হচ্ছেন, এমনটাই অভিযোগ৷  

বিগতদিনে জায়গার বিবাদে আক্রান্ত হতে হয়েছিলো খোকন মজুমদারকে৷  এ নিয়ে বাইখোড়া থানায় মামলা দায়ের করেও কোনোপ্রকার ন্যায় বিচার পাননি খোকন মজুমদার৷  খোকন মজুমাদার সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে উনার উপর এবং উনার পরিবারের উপর অত্যাচারের বিববণ তুলে ধরেন৷  পাশ্ববর্তী বাড়ির বাসিন্দার রাবার গাছের জন্য ও মুরগীর ফার্মের জন্য খোকন মজুমদারের পরিবারের লোকজন বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে৷

এইবিষয়ে খোকন মজুমদার ও উনার পরিবারের লোকজন প্রসাশনের দারস্থ হয়েও কাজের কাজ কিছুই না হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট সুবিচার চেয়ে সংবাদমাধ্যমের দারস্ত হন তিনি৷  প্রশাসনের তরফে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি৷ অন্যথায় বৃহত্তর আন্দোলনে শামিল হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি৷

Releated Posts

স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে ফের উত্তাল কৈলাসহর, বাবুর বাজারে এসএফআই-এর বিক্ষোভ ও পথ অবরোধ

কৈলাসহর, ২৭ জুলাই: স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

পুরোনো শত্রুতার জেরে পুকুরে কিটনাশক ঢেলে মাছ নিধনের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ মৎস্যচাষী

আগরতলা, ২৭ জুলাই: পুরোনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি বাণিজ্যিক মাছের পুকুরে কিটনাশক ঢেলে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার…

ByByReshmi Debnath Jul 27, 2026

ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল, এসডিএম-এর কাছে ডেপুটেশন তপশিলী জাতি সমন্বয় সমিতির

ধর্মনগর, ২৭ জুলাই: ১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল করে মহকুমা শাসকের (এসডিএম) কাছে গণডেপুটেশন প্রদান করল ত্রিপুরা তপশিলী…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top