News Flash

  • Home
  • বিদেশ
  • মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে আটকানো সম্ভব, আস্বস্তই করল ‘হু’
Image

মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে আটকানো সম্ভব, আস্বস্তই করল ‘হু’

জেনেভা, ২৬ জুলাই (হি.স.) : মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে আটকানো সম্ভব। এমনটাই মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‘হু’ )। সকলকে আস্বস্ত করে ‘হু’ জানিয়েছে, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে মাঙ্কিপক্সকে রুখে দেওয়া সম্ভব।

ক্রমেই বাড়ছে মাঙ্কিপক্স আতঙ্ক। অতিমারীর আবহেই মাঙ্কিপক্সকে ঘিরে নানা গুঞ্জনের শেষ নেই। কিন্তু এই পরিস্থিতিতে সকলকে আস্বস্ত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‘হু’ ) । ‘হু’-র প্রযুক্তি বিভাগের শীর্ষকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, ”এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে মাঙ্কিপক্সকে রুখে দেওয়া সম্ভব। তবে সেজন্য সঠিক পদক্ষেপ করতে হবে। সময় কিন্তু চলে যাচ্ছে। আমাদের সকলের উচিত একসঙ্গে মিলে লড়াই করা।”

উল্লেখ্য, গত শনিবারই মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । ইতিমধ্যে ৭৫টি দেশে ১৬ হাজার মাঙ্কিপক্সে সংক্রমিতের হদিশ মিলেছে। সন্দেহভাজন আরও হাজার দেড়েক। অধিকাংশই ইউরোপের বাসিন্দা। ভাইরাসটি অতি সংক্রামক হওয়ায় ঝড়ের গতিতে সংক্রমণ বাড়ছে। যে দেশগুলিতে মাঙ্কিপক্স বিরাট পরিমাণে ছড়াতে পারেনি তাদেরকে সংক্রমণ রুখতে পরামর্শ দিয়েছেন হু-র বিশেষজ্ঞ চিকিৎসকরা। আক্রান্ত ব্যক্তির খোঁজ পেলেই তাঁকে নিভৃতবাসে রেখে চিকিৎসা করার পরামর্শ দিয়েছে হু। এছাড়াও সামনের সারিতে কাজ করা স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখতে বলা হয়েছে নির্দেশিকায়।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026
Scroll to Top