News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Kailasahar:রাস্তা সংস্কারের দাবীতে অবরোধ কৈলাসহরে
Image

Kailasahar:রাস্তা সংস্কারের দাবীতে অবরোধ কৈলাসহরে

কৈলাসহর, ২৫ জুলাই৷৷ রাস্তার বেহাল অবস্থার ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে৷ স্থানীয় পঞ্চায়েত সহ পূর্ত দপ্তরে জানানোর পরও কোনো ধরনের ভূমিকা না দেখায় উত্তেজিত গ্রামবাসীরা টায়ার পুড়িয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে সোমবার৷ ঘটনা কৈলাসহরের চন্ডীপুর ব্লকের অধীনে সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায়৷

সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের একটি মাত্র ইট সলিং রাস্তার উপর পুরো তিন নং ওয়ার্ডের মানুষরা নির্ভরশীল৷ এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে৷ অবরোধের খবর পেয়ে ডি ডব্লিউ এস দপ্তরের আধিকারিক, পূর্ত দপ্তরের আধিকারিক, মহকুমাশাসকের অফিস থেকে এক ডেপুটি মেজিস্ট্রেট এসে আন্দোলনকারীদের সাথে কথা বলে জানান যে, আজকে এই রাস্তার উপর দিয়ে চলাচলের জন্য প্রাথমিকভাবে কাজ শুরু হবে এবং আগামী দূর্গা পুজোর আগেই এই রাস্তার কাজ ভালো করে সংস্কার করে স্থায়ী ভাবে এর সমাধান করা হবে৷ এই আশ্বাস পাবার পর অবরোধকারীরা বিকেল সাড়ে তিনটায় অবরোধ প্রত্যাহার করে নেয়৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top