News Flash

  • Home
  • দেশ
  • সংসদ গণতন্ত্রের মন্দির, মর্যাদা রক্ষা করা সদস্যদের দায়িত্ব : ওম বিড়লা
Image

সংসদ গণতন্ত্রের মন্দির, মর্যাদা রক্ষা করা সদস্যদের দায়িত্ব : ওম বিড়লা

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): বিরোধী সাংসদদের আচরণে ফের অসন্তোষ প্রকাশ করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সোমবার লোকসভায় প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখানোর সময় বিরোধী সাংসদদের কাছে শান্তি বজায় রাখার আহ্বান লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি বলেন, সংসদ গণতন্ত্রের মন্দির, মর্যাদা রক্ষা করা সদস্যদের দায়িত্ব। স্পিকার জানিয়ে দিয়েছেন, যদি কোনও সদস্য সদনে প্ল্যাকার্ড নিয়ে আসেন তাহলে তাঁকে সদনের কার্যক্রমে অংশ নিতে দেওয়া হবে না।

সোমবার দুপুরে লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি-সহ নানা ইস্যুতে স্লোগান দিতে থাকেন বিরোধীরা। হইহট্টগোলের জন্য ঠিকভাবে কাজ চালানো সম্ভব হচ্ছিল না। তখন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে বলেন, সদনে প্ল্যাকার্ড আনা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি সদস্যদের। আলোচনার জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও বলেছেন, যদি কোনও সদস্য সদনে প্ল্যাকার্ড নিয়ে আসেন তাহলে তাঁকে সদনের কার্যক্রমে অংশ নিতে দেওয়া হবে না। এটি গণতন্ত্রের মন্দির, সংসদের মর্যাদা রক্ষা করা সদস্যদের দায়িত্ব। ওম বিড়লার আহ্বানে কেউ সাড়া দেননি, স্লোগান চলতেই থাকে। তাই বিকেল তিনটে অবধি লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top