News Flash

  • Home
  • দিনের খবর
  • TMC:শিশিরের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে বৃহস্পতিবার শুনানি
Image

TMC:শিশিরের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে বৃহস্পতিবার শুনানি

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.): আগামী বৃহস্পতিবার তৃণমূলের শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের আবেদনের শুনানি  । লোকসভার সচিবালয় থেকে চিঠি দিয়ে এই কথা জানানো হয়েছে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সে দিন স্বাধিকার রক্ষা কমিটির সামনে নিজের বক্তব্য পেশ করবেন সুদীপ।
শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই কাঁথির অধিকারী বাড়ির সঙ্গে দূরত্ব বেড়েছে তৃণমূলের। ২০২১-এর বিধানসভা ভোটের আগে শুভেন্দুর পিতা তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারীও অমিত শাহের উপস্থিতিতে বিজেপির মঞ্চে উঠেছিলেন। বিধানসভা ভোটে শুভেন্দুকে জয়ী করার আহ্বানও জানিয়েছিলেন শিশির। তবে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করার কোনও ঘোষণা তিনি করেননি। বিধানসভা ভোটের পর, দলত্যাগ বিরোধী আইনে শিশিরের সাংসদ পদ খারিজের আবেদন জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেন সুদীপ।
এই সংক্রান্ত আগের শুনানিতে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত ছিলেন শিশির। ফলে সেই শুনানি হয়নি। কিছু দিন আগে দলবদলের বিষয় নিয়ে দ্রুত শুনানি হবে বলে জানিয়েছিলেন লোকসভার স্পিকার। তার পর, আবাও শিশির মামলার শুনানির উদ্যোগ নিলেন তিনি। তৃণমূলের তরফে তাদের লোকসভার দলনেতা সুদীপকে আগামী বৃহস্পতিবার (২৮ জুলাই) উপস্থিত থাকতে বলেছেন স্পিকার। তৃণমূল সংসদীয় দল সূত্রে খবর, সুদীপ ওই বৈঠকে যোগ দেবেন।
শিশির ছাড়াও আর এক তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের নামেও চিঠি পাঠিয়েছিলেন সুদীপ। কিন্তু মাস কয়েক আগে শুভেন্দুর বিরুদ্ধে তোপ দেগে বর্ধমান পূর্বের সাংসদ দাবি করেন, তিনি কখনও তৃণমূল ছাড়েননি।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top