নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.): আগামী বৃহস্পতিবার তৃণমূলের শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের আবেদনের শুনানি । লোকসভার সচিবালয় থেকে চিঠি দিয়ে এই কথা জানানো হয়েছে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সে দিন স্বাধিকার রক্ষা কমিটির সামনে নিজের বক্তব্য পেশ করবেন সুদীপ।
শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই কাঁথির অধিকারী বাড়ির সঙ্গে দূরত্ব বেড়েছে তৃণমূলের। ২০২১-এর বিধানসভা ভোটের আগে শুভেন্দুর পিতা তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারীও অমিত শাহের উপস্থিতিতে বিজেপির মঞ্চে উঠেছিলেন। বিধানসভা ভোটে শুভেন্দুকে জয়ী করার আহ্বানও জানিয়েছিলেন শিশির। তবে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করার কোনও ঘোষণা তিনি করেননি। বিধানসভা ভোটের পর, দলত্যাগ বিরোধী আইনে শিশিরের সাংসদ পদ খারিজের আবেদন জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেন সুদীপ।
এই সংক্রান্ত আগের শুনানিতে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত ছিলেন শিশির। ফলে সেই শুনানি হয়নি। কিছু দিন আগে দলবদলের বিষয় নিয়ে দ্রুত শুনানি হবে বলে জানিয়েছিলেন লোকসভার স্পিকার। তার পর, আবাও শিশির মামলার শুনানির উদ্যোগ নিলেন তিনি। তৃণমূলের তরফে তাদের লোকসভার দলনেতা সুদীপকে আগামী বৃহস্পতিবার (২৮ জুলাই) উপস্থিত থাকতে বলেছেন স্পিকার। তৃণমূল সংসদীয় দল সূত্রে খবর, সুদীপ ওই বৈঠকে যোগ দেবেন।
শিশির ছাড়াও আর এক তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের নামেও চিঠি পাঠিয়েছিলেন সুদীপ। কিন্তু মাস কয়েক আগে শুভেন্দুর বিরুদ্ধে তোপ দেগে বর্ধমান পূর্বের সাংসদ দাবি করেন, তিনি কখনও তৃণমূল ছাড়েননি।

TMC:শিশিরের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে বৃহস্পতিবার শুনানি
Tags:
Releated Posts
নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…
অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…
সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮
পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…
কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি
কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…


















