News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Election:তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনের নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন
Image

Election:তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনের নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷  রবিবার তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন  অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়৷ নির্বাচন অবাধ শান্তিপূর্ণভাবে সংগঠিত করার লক্ষ্যে সকাল থেকেই পুলিশ ও নিরাপত্তা কর্মীদের মোতায়েন করা হয়৷ ব্যাপক উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে রবিবার সকাল ৭টা থেকে শুরু হয় তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন৷ এদিনের এই নির্বাচনে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রবিবার সকাল থেকেই ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ান সহ তেলিয়ামুড়া থানার পুলিশ কর্মীরা নিরাপত্তার দায়িত্বে মোতায়ন ছিল৷  রবিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে শুরু হয় তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচনের ভোটদান পর্ব৷ এদিন তেলিয়ামুড়া বাজারের ব্যাবসায়ীরা সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশগ্রহণ করতে প্রত্যক্ষ করা যায়৷ এদিন তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা পরেশ চন্দ্র বিশ্বাস প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে জানিয়েছেন, রবিবার সকাল সাতটা থেকে ভোট দান পর্ব শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে৷ ভোটদান পর্ব চলে বেলা চারটা পর্যন্ত৷  এক ঘন্টা বিশ্রামের পর বিকেল পাঁচটা থেকে ভোট গণনার কাজ শুরু হয়৷ তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী সহ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বাচন কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই৷

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top