News Flash

  • Home
  • দেশ
  • President Kovind :রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি কোবিন্দ
Image

President Kovind :রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি কোবিন্দ

নয়াদিল্লি, ২৪ জুলাই ( হি.স.) :রবিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর মেয়াদের শেষ দিনে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রপতি তাঁর পদত্যাগের প্রাক্কালে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

রাষ্ট্রপতি ভবন অনুসারে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ২৫ জুলাই দেশের রাষ্ট্রপতি হিসাবে পদত্যাগ করার আগে এদিন রাজ ঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়েছেন। রাষ্ট্রপতি ভবনের একটি রিলিজ অনুসারে, রাষ্ট্রপতি তার মেয়াদকালে সহ নাগরিকদের মহাত্মা গান্ধীর শিক্ষা ও আদর্শ অনুসরণ করার এবং তাঁর জীবন থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
পদত্যাগের আগে এদিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির ভাষণটি অল ইন্ডিয়া রেডিও (এআইআর) এর সমস্ত জাতীয় নেটওয়ার্ক এবং দূরদর্শনের সমস্ত চ্যানেলে সন্ধ্যা ৭টা থেকে হিন্দিতে সম্প্রচার করা হবে। এর পর ইংরেজি সংস্করণ প্রচার হবে। দূরদর্শনে হিন্দি ও ইংরেজিতে সম্প্রচারের পর দূরদর্শনের আঞ্চলিক চ্যানেলগুলো আঞ্চলিক ভাষায় সম্প্রচার করবে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top