News Flash

  • Home
  • বিদেশ
  • Death:ওয়াশিংটনে বন্দুকবাজের হামলা, মৃত ১, জখম বহু
Image

Death:ওয়াশিংটনে বন্দুকবাজের হামলা, মৃত ১, জখম বহু

ওয়াশিংটন, ২৪ জুলাই ( হি.স.) : ফের বন্দুকবাজের হানা আমেরিকায়। ওয়াশিংটনে বন্দুকবাজের তাণ্ডবে মৃত্যু হল একজনের। জখম অন্তত ৫। তবে কী কারণে কারা গুলি চালাল, তদন্ত শুরু করেছে পুলিশ। তবে একের পর এক হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শনিবার রাত ১টা নাগাদ গুলি চলার খবর মেলে। পুলিশ সূত্রে খবর, রেন্টন এলাকায় প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। সেখানে কোনও কারণে বচসা শুরু হয়েছিল। সেই বচসার জেরেই গুলি চলে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
এ প্রসঙ্গে রেন্টন পুলিশের মুখপাত্র সান্দ্রা হাভলিক জানিয়েছেন, রাত একটা নাগাদ হামলার ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। দেখা যায়, মাটির উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন অনেকে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অনেকে। তবে হামলাকারী এখনও অধরা।

উল্লেখ্য, এর আগে ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলা চালায় ২২ বছরের এক বন্দুকবাজ। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ছ’জন নিরীহ মানুষ। আহত হয়েছিলেন কমপক্ষে ২৪ জন। অবশ্য তার আগে জুন মাসে বহুচর্চিত আগ্নেয়াস্ত্র নিয়য়ন্ত্রণ বিলে সই করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে বন্দুক কেনার আগে ক্রেতার রেকর্ড আরও বেশি করে খতিয়ে দেখা হবে। সেই সঙ্গে খদ্দেরকে বেশকিছু শর্তও পূরণ করতে হবে। কিন্তু নতুন আইনেও পরিস্থিতি বিশেষ বদলায়নি তা এদিনের ঘটনায় স্পষ্ট।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top