News Flash

  • Home
  • প্রধান খবর
  • ED:পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভর্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আজই হাই কোর্টে ইডি
Image

ED:পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভর্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আজই হাই কোর্টে ইডি

কলকাতা, ২৪ জুলাই ( হি.স.) : পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে পাঠানোর নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার গভীররাতে প্রধান বিচারপতির কাছে জরুরি ভিত্তিতে শুনানির আরজি জানানো হয় তদন্তকারীদের তরফে। আজই হাইকোর্টে শুনানির সম্ভাবনা রয়েছে।

এসএসসি মামলায় গ্রেফতারের পর দু’দিনের ইডি হেফাজতে থাকা শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে শনিবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এ বার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে পারে ইডি।
প্রায় ২৭ ঘণ্টা জেরার পর শনিবার গ্রেফতার করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবারই তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ২ দিনের হেফাজতে নেওয়া হয়। কিন্তু এদিন এজলাসেই পার্থবাবু অসুস্থ বোধ করায় বিচারক তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর নির্দেশ দেন। এরপরই তাঁকে হুইলচেয়ারে করে নিয়ে এসএসকেএমে যাওয়া হয়। কার্ডিওলজি বিভাগের ১৮ নং বেডে ভর্তি হন তিনি। তাঁর চিকিৎসায় তৈরি হবে মেডিক্যাল বোর্ড। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএমে ভর্তি করাতে আপত্তি ছিল ইডির। তাঁরা জানিয়েছিলেন, মন্ত্রীকে ভর্তি করা হোক, জোকার ইএসআই হাসপাতাল অথবা কমান্ডে। কিন্তু তা হয়নি।

সেই কারণেই এসএসকেএম হাসপাতালে পাঠানোর নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে ইডি। তদন্তকারী আধিকারিকদের দাবি, যেভাবে পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে ভর্তির নির্দেশ দেওয়া হয়েছিল তা আইন অনুযায়ী সঠিক নয়। পাশাপাশি, পার্থর অসুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন ইডি আধিকারিকরা। সেই কারণেই কলকাতা হাই কোর্টের দারস্থ হয়েছেন এবং রবিবারই শুনানির আরজি জানিয়েছেন। এদিকে রবিবারই ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়কে।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top